| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রোটারিয়ান চার্টার প্রেসিডেন্ট-এর মাতার মৃত্যুতে রোটারী ক্লাব অব বগুড়ার শোক

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ০৪, ২০২৫ ইং | ১১:৪৮:১০:পূর্বাহ্ন  |  ১৬৭৮৩৬৩ বার পঠিত
রোটারিয়ান চার্টার প্রেসিডেন্ট-এর মাতার মৃত্যুতে রোটারী ক্লাব অব বগুড়ার শোক

বগুড়া প্রতিনিধি : 
রোটারী ক্লাব অব বগুড়ার চার্টার প্রেসিডেন্ট রোটা. আলহাজ্ব মাহবুবর রহমানের মাতা মনোয়ারা বেগম (৯০)-এর মৃত্যুতে গভীর শোক জানিয়েছে রোটারী ক্লাব অব বগুড়া পরিবার।  রবিবার সন্ধ্যায় বার্ধক্যজনিত কারণে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি চার ছেলে ও পাঁচ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। 

সোমবার ঝোপগাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সকাল ৯টায় মরহুমার নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়। তাঁর জানাজায় উপস্থিত ছিলেন ক্লাব সেক্রেটারী রোটা. মো. নবিউল ইসলাম নয়ন, পাস্ট প্রেসিডেন্ট রোটা. মো. মোস্তাফিজার রহমান, ভাইস প্রেসিডেন্ট রোটা. রফিকুল ইসলাম বুলবুল, ক্লাব সদস্য রোটা. মাহবুব সাইদী প্রিন্স, অফিস সহকারী মো. হাবিব প্রমুখ। তাঁর মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ক্লাব প্রেসিডেন্ট রোটা. মো. রেজাউল হক, পাস্ট প্রেসিডেন্ট রোটা. রেজাউল হাসান রানু, পিপি রোটা. আব্দুর রহমান, পিপি রোটা. লুৎফর রহমান নিরো, পিপি রোটা. মামদুদুর রহমান শিপন, পিপি রোটা. অধ্যাপিকা ড. হোসনে আরা বেগম, পিপি রোটা. তপন চক্রবর্তী, পিপি রোটা. এম. এ জিন্নাহ, পিপি রোটা. ববিতা রানী বর্মন, পিপি রোটা. প্রকৌশলী মো. সাহাবুদ্দীন সৈকত, পিপি রোটা. অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক, পিপি রোটা. মোরশিদা খাতুন, পিপি রোটা. আব্দুল ওয়াহাব তারেক, পিপি রোটা. মোছাঃ সুলতানা পারভীন শ্রাবণী, পিপি রোটা. ডা. মো. মুনছুর রহমান, পিপি রোটা. ডা. মো. মতিউর রহমান, আইপিপি রোটা. মো. সাইরুল ইসলাম প্রমুখ।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪