| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জুলাই বিপ্লবের শহীদদের জাতীয় বীরের মর্যাদা দিতে হবে : রফিকুল ইসলাম খান

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ০৫, ২০২৫ ইং | ০৮:০৬:৫৫:পূর্বাহ্ন  |  ১৬৫৩৩১১ বার পঠিত
জুলাই বিপ্লবের শহীদদের জাতীয় বীরের মর্যাদা দিতে হবে : রফিকুল ইসলাম খান
ছবির ক্যাপশন: জুলাই বিপ্লবের শহীদদের জাতীয় বীরের মর্যাদা দিতে হবে : রফিকুল ইসলাম খান

সাজিরুল ইসলাম সঞ্চয়, সিরাজগঞ্জ :

বাংলাদেশ জামায়াতে ইসলামি কেন্দ্রীয় সহকারি সেক্রেটারি মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, মঈন উদ্দিন-ফখরুদ্দিন, শেখ হাসিনা ও ভারতীয় গোয়েন্দা সংস্থা র’এর ত্রিপক্ষীয় ষড়যন্ত্রে ২০০৮ এর সমঝোতার নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশে ফ্যাসিবাদি শাসন কায়েম হয়েছিল। ষড়যন্ত্রের ঐ নির্বাচন পর শেখ হাসিনার নেতৃত্বে যে সরকার গঠিত হয়েছিল, সেটি আওয়ামীলীগের নয়, ছিল ভারতের একটি অংগসংগঠনের সরকার।

জুলাই বিপ্লবের শহীদদের জাতীয় বীরের মর্যাদা প্রদানের দাবি জানিয়ে তিনি আরও বলেন, জুলাই গনঅভূত্থানের মধ্য দিয়ে হাসিনার পতন হয়েছে, এক মাসের আন্দোলনে প্রায় দুই হাজার ছাত্র-জনতা শহীদ হয়েছে। এটি কোন রাজনৈতিক দলের আন্দোলন ছিল না, ছা্ত্রদের ডাকা এই আন্দোলনে রাজনৈতিকদলসহ সকল শ্রেনী-পেশার মানুষ অংশগ্রহন করেছিল।

মঙ্গলবার সকালে জুলাই গনঅভূত্থান দিবসে বাংলাদেশ জামায়াতে ইসলামি কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় গনমিছিলপূর্ব সমাবেশে প্রধান অতিথি’র বক্তব্যে তিনি একথাগুলো বলেন। সমাবেশ শেষে একটি বর্নাঢ্য র‌্যালি উল্লাপাড়া কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে শহর প্রদক্ষিন করে।

সমাবেশে আরও বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা জামায়াতে ইসলামির আমির মাওলানা শাহিনুর আলম, উপজেলা জামায়াতের আমির অধ্যক্ষ শাহজাহান, সেক্রেটারি খায়রুল ইসলাম ও সাবেক সেক্রেটারি আলাউদ্দিন আল আজাদ।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪