| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বাংলাদেশের নির্বাচকে বাধাগ্রস্থ করতে এখনো ষড়যন্ত্র চলছে- শহিদুল ইসলাম বাবুল

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ০৫, ২০২৫ ইং | ০৯:১৩:১১:পূর্বাহ্ন  |  ১৬৫৭৮২৯ বার পঠিত
বাংলাদেশের নির্বাচকে বাধাগ্রস্থ করতে এখনো ষড়যন্ত্র চলছে- শহিদুল ইসলাম বাবুল

ফরিদপুর প্রতিনিধি : 
জাতীয়তাবাদী  কৃষকদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম খাঁন বাবুল বলেছেন, জুলাই আন্দলনে যারা আত্মহতি দিয়েছেন তাদের স্বপ্ন ছিল একটা গণতান্ত্রিক , মানবিক ও বৈষম্যমুক্ত বাংলাদেশের। তাদের এই স্বপ্ন এখনো বাস্তবায়ন হয়নি এবং  বাংলাদেশের নির্বাচকে বাধাগ্রস্থ করতে এখনো ষড়যন্ত্র চলছে।

মঙ্গলবার (৫ আগষ্ট) সকাল ১১টায় ফরিদপুরের সদরপুর উপজেলা চত্বরে গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। শহিদুল ইসলাম বাবুল বলেন, অনেক আত্মহতি, খুন-গুমের মধ্য দিয়ে আমরা স্বৈরাচার শেখ হাসিনাকে বাংলাদেশের মাটি থেকে বিতাড়িত করেছি। ভারতের সেবা দাস আওয়ামী গোষ্ঠি অক্টোপাসের মত গিলে ধরেছিল। তিনি অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশ্য করে বলেন, গণঅভ্যুত্থানের শহীদরে স্বপ্ন বাস্তবায়নে দ্রুত নির্বাচন দিতে হবে। নির্বাচন নিয়ে কোন তালবাহানা সহ্য করা হবে না।

সদরপুর উপজেলা বিএনপির আহবাহক কাজী বদরুদজ্জামান বদুর সভাপতিত্বে আয়োজীত কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব তরিকুল ইসলাম কবির মোল্যা, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তানজিমুল হাসান কায়েজ, উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক  কে এম আবু সাঈদ প্রমুখ।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪