| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ফরিদপুরে শহীদ আহাদ-সাইফুল্লাহ-তামিমের প্রতি শ্রদ্ধা নিবেদন

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ০৫, ২০২৫ ইং | ০৭:২২:২৪:পূর্বাহ্ন  |  ২৩৩৩৪০৪ বার পঠিত
ফরিদপুরে শহীদ আহাদ-সাইফুল্লাহ-তামিমের প্রতি শ্রদ্ধা নিবেদন

ভাঙ্গা প্রতিনিধি :
জুলাই আগষ্ট গণঅভ্যুত্থানে নিহত সর্বকনিষ্ঠ শহীদ আহাদের পরিবারের দাবী একটি বছর কেটে গেলেও এ পর্যন্ত শহীদ আহাদের নামে দৃশ্যমান কিছু গড়ে উঠেনি। একই দাবী জানিয়েছেন শহীদ সাইফুল্লাহ ও তামিম শিকদারের স্বজনরা।

মঙ্গলবার সকালে ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার মানিকদহ ইউনিয়নের পুখুরিয়া গ্রামের সমাধিতে পুষ্প স্তবক অর্পণ শেষে উপস্থিত সাংবাদিক ও সুধী সমাজের কাছে কিছুটা আক্ষেপের সাথে কথাগুলো বলছিলেন শহীদ আহাদের চাচা মোখলেছুর রহমান ও পরিবারের সদস্যরা।

চাচা মোখলেছুর রহমান বলেন, শিশু আহাদ ছিল পরিবারের সকলের নয়ন তারা।  ঘাতক একটি বুলেট এভাবে তাদের স্বপ্ন ভেঙ্গে চুরমার করে শোকের সাগরে নিমজ্জিত করবে আহাদের জীবনের বিনিময়ে কল্পনাও করতে পারেননি। আল্লাহ পাক তার ভাতিজা শিশু আহাদ ও একই উপজেলার শহীদ খালিদ হাসান সাইফুল্লাহ ও তামিম শিকদারসহ দেশের জন্য যারা প্রাণ হারিয়েছেন রুহের মাগফেরাত কামনা করেন। এসময় তিনি ভাঙ্গা উপজেলার তিনজন শহীদের মনে রাখার জন্য ভাঙ্গা উপজেলায় সড়কের নামকরণ বা স্মৃতিস্তম্ভ স্থাপনের জোড় দাবী জানান।

এরআগে ভাঙ্গা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শহীদ আহাদ, খালিদ হাসান সাইফুল্লাহ ও তামিম শিকদারের সমাধিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান ও সহকারী কমিশনার ভূমি মেশকাতুল জান্নাত রাবেয়ার নেতৃত্বে পৃথকভাবে উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন পুষ্প স্তবক অর্পণ করার মধ্য দিয়ে জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণ করা হয়। এ-সময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, পুলিশ সাংবাদিক, রাজনৈতিক সংগঠন, নিহতদের পরিবারের সদস্য ও সুশীল সমাজের প্রতিনিধিদের উপস্থিতিতে শহীদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।
মামুনুর রশীদ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪