| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বগুড়ায় ছয়পুকুরিয়া বালিকা বিদ্যালয় ও কলেজে বিজয় র‍্যালী ও সমাবেশ

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ০৫, ২০২৫ ইং | ০৭:২৬:৪৩:পূর্বাহ্ন  |  ২৭৫৯৩৮১ বার পঠিত
বগুড়ায় ছয়পুকুরিয়া বালিকা বিদ্যালয় ও কলেজে বিজয় র‍্যালী ও সমাবেশ

প্রতিনিধি বগুড়া : 
বগুড়ার গোদারপাড়াস্থ ছয়পুকুরিয়া বালিকা বিদ্যালয় ও কলেজের আয়োজনে ৫ আগস্ট সকালে বর্ণাঢ্য বিজয় উৎসব, সুধী ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে সমাবেশ শেষে বিজয় র‍্যালী বিশ্বরোড প্রদক্ষিণ করে।  প্রতিষ্ঠানের সভাপতি এমদাদুল হক মিলনের প্রধান অতিথি ছিলেন বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি ও  শহর বিএনপির সভাপতি এ্যাড: হামিদুল হক চৌধুরী হিরু।

বিশেষ অতিথি ছিলেন বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সরকার মুকুল ও ১৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল মান্নান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোছাঃ আইনুন নাহার। 

অনুষ্ঠানে রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন জাহিদুর রহমান মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মাহাবুব আলম, সদস্য এ্যাডঃ রুহুল আমিন, আবু সাঈদ মন্ডল, রঞ্জু মন্ডল, শামছুল হক মন্ডল, নুর আমিন মন্ডল, শহিদুল ইসলাম, মাহফুজার রহমান মাফু, ফিরোজ, আব্দুল খালেক, ডাঃ আজিজুল হক, গোলাম রসুল, আব্দুল গফুর, সিরাজুল ইসলাম, আলম হোসেন, সাইদুল ইসলাম, আব্দুল জলিল, অভিভাবক সদস্য শামিমা আকতার প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সিনিয়র শিক্ষক বখতিয়ার হোসেন। সমাবেশ শেষে এক বর্ণাঢ্য বিজয় রালী প্রতিষ্ঠানের সামনে বিশ্বরোড হয়ে চারমাথা কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকা প্রদক্ষিণ করে। সুধী, অভিভাবক সমাবেশ ও বিজয় র‍্যালীতে অত্র প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪