| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভাঙ্গা উপজেলা বিএনপি ও বিভিন্ন রাজনৈতিক সংগঠনের আনন্দ মিছিল

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ০৫, ২০২৫ ইং | ১৫:৪৫:০২:অপরাহ্ন  |  ১৬৫৫১৪৯ বার পঠিত
ভাঙ্গা উপজেলা বিএনপি ও বিভিন্ন রাজনৈতিক সংগঠনের আনন্দ মিছিল

ভাঙ্গা প্রতিনিধি :
বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা সরকারের পতনের একবছর পূর্তিতে ও জুলাই আগষ্ট গণঅভ্যুত্থান নিহতদের স্মরণে ফরিদপুরের ভাঙ্গায় জাতীয়তাবাদী দল বিএনপিসহ বাংলাদেশ জামায়াত ইসলামি ও ইসলামি আন্দোলন বাংলাদেশ আনন্দ মিছিল র‍্যালী ও সমাবেশ করেছে।

৫ আগষ্ট (মঙ্গগলবার) বিকেলে ভাঙ্গা হাইওয়ে এক্সপ্রেস মহাসড়কের মিনি শিশু পার্ক থেকে কেন্দ্রীয় কৃষক দলের সাধারণ সম্পাদক ফরিদপুর -৪ আসনে বিএনপির  সম্ভাব্য প্রার্থী মোঃ শহিদুল ইসলাম বাবুল ও ভাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিমের নেতৃত্বে একটি মিছিল বের করা হয়।ভাঙ্গা-ফরিদপুর মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট প্রদক্ষিণ শেষে মিনি শিশু পার্ক চত্বরে গিয়ে সংক্ষিপ্ত আলোচনা সভায় ভাঙ্গা উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।

ভাঙ্গা উপজেলার ঈদগাও মাদরাসা মসজিদ চত্বর থেকে বিএনপির সম্ভাব্য অপর ২ প্রার্থী শিল্পপতি এমএম হোসাইন ও জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এডভোকেট আলী আশরাফ নান্নুর নেতৃত্বে অপর একটি মিছিল বের করা হয়।

একই স্থান থেকে বাংলাদেশ জামায়াত ইসলামি ও  ইসলামি শাষনতন্ত্র আন্দোলন চরমানাইর হুজুরের পক্ষে জুলাই আগষ্ট গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণে শোক র‍্যালি ও শেখ হাসিনার পতন দিবস উপলক্ষে বিজয় আনন্দ মিছিল বের করা হয়। বাংলাদেশ জামায়াত ইসলামির পক্ষে ফরিদপুর -৪ আসনের প্রার্থী মাওলানা সরোয়ার হোসেন ও ইসলামি শাষনতন্ত্র আন্দোলন বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন মাওলানা মোহাম্মদ ইসাহাক চোকদার।

এর আগে ভাঙ্গা উপজেলা প্রশাসন পুলিশ সাংবাদিক রাজনৈতিক সংগঠন ও সুশীল সমাজের প্রতিনিধিরা জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের নিহত ভাঙ্গা উপজেলার তিন সন্তান কনিষ্ঠ শহীদ আব্দুল আহাদ, শহীদ তামিম শিকদারও খালিদ সাইফুল্লাহর সমাধিতে পুষ্প স্তবক অর্পণ করার মধ্যে দিয়ে শ্রদ্ধা জানান। উপস্থিত সাংবাদিক ও উপজেলা প্রশাসনের কাছে শহীদ আব্দুল আহাদের চাচা মোখলেছুর রহমান দাবী করেন, একটি বছর পূর্তি উপলক্ষ্যে তাদের পরিবারের চাওয়া অচিরেই যেন কনিষ্ঠ শহীদ আব্দুল আহাদ, তামিম ও খালিদ সাইফুল্লাহর নামে স্মৃতি স্তম্ভ বা শহরের বুকের কোন সড়কের নামকরণ করা হয়।  জুলাই আগষ্ট গণঅভ্যুত্থান নিহতদের স্মরণ করতে কখনও কেউ যেন তাদের ভুলে না যাই।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪