| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মেসিদের টুর্নামেন্টের রেফারিকে হত্যার হুমকি

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ০৫, ২০২৫ ইং | ১১:৩৬:০২:পূর্বাহ্ন  |  ২৪২৫১৬৫ বার পঠিত
মেসিদের টুর্নামেন্টের রেফারিকে হত্যার হুমকি
ছবির ক্যাপশন: মেসিদের টুর্নামেন্টের রেফারিকে হত্যার হুমকি

রিপোর্টার্স২৪ ডেস্ক : মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাব ও মেক্সিকান ক্লাবগুলোর মধ্যে চলছে লিগস কাপ ২০২৫ আসর। যুক্তরাষ্ট্র ও কানাডায় চলমান ৩৬ দলের প্রতিযোগিতায় খেলছে লিওনেল মেসিদের ক্লাব ইন্টার মিয়ামিও। গেল শুক্রবার মুখোমুখি হয়েছিল কানাডিয়ান ক্লাব এফসি সিনসিনাটি ও মেক্সিকান ক্লাব মন্টেরে। ম্যাচ পরিচালনা করেছিলেন কাটিয়া ইটজেল গার্সিয়া নামের এক মেক্সিকান নারী রেফারি।

ওই নারীকে পরিবারসহ হত্যার হুমকি দেওয়া হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এই হুমকি পান ৩২ বছর বয়সী রেফারি।হুমকি দিয়ে করা বার্তাগুলো ইনস্টাগ্রামে প্রকাশ করেন গার্সিয়া। বার্তাগুলোর একটিতে লেখা ছিল, ‘তুমি মারা যাবে… মেক্সিকোর নিয়ন্ত্রণে আমরাই। তাই বেশি লুকিয়ে থেকো না… কোনো কথা বা তারিখ অসম্পন্ন থেকে যায় না।’

আরেকটিতে বলা হয়েছিল, ‘আমরা তোমার পুরো পরিবারকে মেরে ফেলবো।’গার্সিয়া এই হুমকির জবাবে ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেন, ‘মেক্সিকো একটি এমন দেশ, যেখানে প্রতিদিন গড়ে ১০ জন নারী এবং ৯১ জন মানুষ খুন হন। এই সহিংসতাকে আমরা আর স্বাভাবিকভাবে নিতে পারি না। আমি সব ধরনের সহিংসতা কঠোরভাবে প্রত্যাখ্যান করি।’

মন্টেরে ও এফসি সিনসিনাটির মধ্যকার ওই ম্যাচে একটি বিতর্কিত সিদ্ধান্ত দেন গার্সিয়া। পরে তা নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়। ভিএআর রিভিউ দেখে সিনসিনাটির এক গোলকে বৈধ ঘোষণা করেছিলেন গার্সিয়া, যা ছিল ম্যাচের ফল নির্ধারণী গোল। ম্যাচে ৩-২ ব্যবধানে জিতে যায় সিনসিনাটি, হারে মেক্সিকান ক্লাব মন্টেরে।

এই ঘটনার পর থেকে গার্সিয়ার পাশে দাঁড়িয়েছে ফিফা, কনকাকাফ, মেক্সিকান ফুটবল ফেডারেশন (এফএমএফ)ও মন্টেরে ক্লাব। সব সংস্থা এই হুমকির তীব্র নিন্দা জানিয়ে রেফারিদের নিরাপত্তা এবং খেলায় সহিংসতা নির্মূলের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।

রিপোর্টার্স২৪/সোহাগ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪