ভাঙ্গা উপজেলা প্রতিনিধি :
ফরিদপুরের ভাঙ্গায় ঢাকা-খুলনা মহাসড়কের গোলচত্বরে বাসের ধাক্কায় বিল্লাল খাঁ (৩২) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বুধবার (৬ জুলাই) দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় হাফিজুর রহমান (৩২) ও মাহবুব মিয়া (২৩) দুজন গুরুতর আহত হয়েছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী হাসান মিয়া জানান, স্টার ডিলাক্স পরিবহনের দ্রুত গতির একটি বাস মোটরসাইকেলটিকে পিছন থেকে ধাক্কা দিলে মোটরসাইকেলের চালকসহ অপর দুজন আরোহী গুরুতর আহত হন। খবর পেয়ে হাইওয়ে থানার পুলিশ ও স্থানীয় জনগণ তাদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্ত্যরত চিকিৎসক বিল্লাল খাকে মৃত বলে ঘোষণা করেন। আহতদের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদেরকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ভাঙ্গা হাইওয়ে থানার এসআই মামুন জানান, বাসটি জব্দ করা হয়েছে চালক পালিয়ে গেছেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান।