| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ওঝার চিকিৎসায় কাজ হলো না, ভাঙ্গায় সাপের দংশনে কৃষকের মৃত্যু

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ০৬, ২০২৫ ইং | ০৭:৫৩:০৫:পূর্বাহ্ন  |  ২৩৩১৭৫৯ বার পঠিত
ওঝার চিকিৎসায় কাজ হলো না,  ভাঙ্গায় সাপের দংশনে কৃষকের মৃত্যু
ছবির ক্যাপশন: ফাইল ফটো

ভাঙ্গা প্রতিনিধি :
বাড়ির আঙিনার ডোবায় পাটের জাগ দিতে ফরিদপুরের  ভাঙ্গা উপজেলার নাসিরাবাদ ইউনিয়নের চরদুয়াইর গ্রামে সাপের দংশনে কালাম মাতুব্বর (৬০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে৷ তিনি একই গ্রামের মৃত হারেজ মাতুব্বরের ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে পাটের কৃষক কালাম মাতুব্বর পাটের জাগ দিতে গেলে বিষাক্ত সাপ তাকে দংশন করে। এসময়  গ্রামের সাপের ওঝার কাছে তাকে নিয়ে যাওয়া হয়। তন্ত্র মন্ত্র চিকিৎসা দেওয়া হলেও এক পর্যায়ে বাড়িতে পূনরায় অসুস্থ হয়ে পড়লে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় স্বজনরা। চিকিৎসা দিয়ে বাড়ীতে আনার পর রাতে  আবার অসুস্থ হয়ে পড়লে বুধবার সকালে ফরিদপুর  মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

এ ব্যাপারে নাসিরাবাদ ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ফজলুর রহমান কাঞ্চন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন বর্ষা মৌসুমে সাপের প্রকোপ  বেড়ে গেছে। বাড়ির পাশের ডোবায় কৃষক কালাম মাতুব্বর পাটের জাগ দিতে গিয়ে বিষাক্ত সাপের দংশনে মৃত্যু হয়েছে বলে জানান।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪