| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সুষ্ঠু নির্বাচন না হওয়া পর্যন্ত বিএনপির সংগ্রাম চলবে : বাদশা

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ০৬, ২০২৫ ইং | ১৪:৪৭:৫৭:অপরাহ্ন  |  ১৬৭৪০০৫ বার পঠিত
সুষ্ঠু নির্বাচন না হওয়া পর্যন্ত বিএনপির সংগ্রাম চলবে : বাদশা

বগুড়া প্রতিনিধি :
ছাত্র জনতার গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে বগুড়ায় বিশাল বিজয় র‌্যালি করেছে জেলা বিএনপি। বিকেল পাঁচটায় শহরের আলতাফুন্নেছা খেলার মাঠ থেকে র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালীতে জেলা বিএনপি,  বিভিন্ন উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীরা সহ অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। 

এর আগে বৈরী আবহাওয়া উপেক্ষা করে বেলা চারটা থেকে নেতাকর্মীরা বাদ্যবাজনার সাথে মিছিল নিয়ে আলতাফুন্নেছা খেলার মাঠে আসতে থাকে। সেখানে সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। এতে বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা এডভোকেট একেএম মাহবুবর রহমান। উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কৃষকদল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু, বিএনপির কেন্দ্রীয় সদস্য ভিপি সাইফুল ইসলাম, জয়নাল আবেদীন চাঁন, আলী আজগর তালুকদার হেনা, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, ফজলুল বারী তালুকদার বেলাল, এম আর ইসলাম স্বাধীন, আহসানুল তৈয়ব জাকির, হামিদুল হক চৌধুরী হিরু, মাফতুন আহমেদ খান রুবেল, শহীদ উন নবী সালাম, কেএম খায়রুল বাশার, জাহিদুল ইসলাম হেলাল, তৌহিদুল আলম মামুন, শেখ তাহা উদ্দিন নাহিন, মনিরুজ্জামান মনি, জাহাঙ্গীর আলম, আবু হাসান, সরকার মুকুল, রাকিবুল ইসলাম শুভ, হাবিবুর রশিদ সন্ধান, এম আর হাসান পলাশ, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাজমা আক্তার, প্রমুখ।

এতে জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা বলেন, লড়াই সংগ্রাম এখনো শেষ হয়নি, যতদিন পর্যন্ত দেশে সুষ্ঠু নির্বাচন না হবে ততদিন পর্যন্ত বিএনপির আন্দোলন সংগ্রাম চলবেই। কিছু দল তারা নির্বাচনে ভয় পায়, এজন্য নির্বাচন বানচাল করতে নানা ষড়যন্ত্র চক্রান্ত করছে। যে কোন মূল্যেই দেশে অবিলম্বে সুষ্ঠু নির্বাচন দিতে হবে এবং এটাই জনগণের দাবি। তিনি বলেন, ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই আন্দোলন সংগ্রাম করে যাচ্ছে বিএনপি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশের মুক্তিকামী শান্তিপ্রিয় মানুষ সেই আন্দোলন সংগ্রামে বিএনপির পতাকাতলে ঐক্যবদ্ধ থেকে লড়াই সংগ্রাম করে গেছেন। লাখ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা, ষড়যন্ত্র চক্রান্ত সহ নেতাকর্মীরা গুম খুনের শিকার হয়েছেন । শত নির্যাতন সহ্য করে বাড়িঘর , পরিবার পরিজন ছাড়া হলেও তারা কেউ রাজপথ থেকে সরে যায়নি। সেই দীর্ঘ আন্দোলন সংগ্রামের ফসল শেখ হাসিনার দেশ থেকে পালিয়ে যাওয়া। 


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪