| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

গাজীপুরে পুলিশের সামনে সংবাদকর্মীকে মারধর, হাসপাতালে ভর্তি

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ০৭, ২০২৫ ইং | ১৪:২০:৩৬:অপরাহ্ন  |  ১৬৬৯৬২৩ বার পঠিত
গাজীপুরে  পুলিশের সামনে সংবাদকর্মীকে মারধর, হাসপাতালে ভর্তি

গাজীপুর প্রতিনিধি:
গাজীপুরের প্রাণকেন্দ্র জয়দেবপুরে সদর থানার সামনে মব তৈরি করে এক সংবাদকর্মীকে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। গুরুতর আহতাবস্থায় ওই সংবাদকর্মীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ায় শহরজুড়ে আলোচনা চলছে। এতে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই।

আহত সংবাদকর্মীর নাম আনোয়ার হোসেন (৩২)। তিনি উত্তর ছায়াবিথী এলাকায় বসবাস করে দৈনিক ‘বাংলাদেশের আলো’ পত্রিকায় কাজ করতেন।

ভাইরাল ভিডিওতে দেখা যায়, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানা এলাকায় ওই সংবাদকর্মীকে টেনে-হিঁচড়ে নিয়ে যান একদল যুবক। একপর্যায়ে তাকে কিলঘুষি ও পাথর দিয়ে এলোপাথাড়ি মারধর করা হয়। পরে তাকে উদ্ধার করে পুলিশের গাড়িতে করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

ভূক্তভোগী ওই সংবাদকর্মীর সহকর্মী তমা বলেন, আনোয়ার হোসেন চাঁদাবাজি নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেন। এতে ক্ষুব্ধ হয়ে স্থানীয় চাঁদাবাজরা পুলিশের উপস্থিতিতে তাকে প্রথমে কিল ঘুষি ও পরে পাথর দিয়ে আঘাত করে। 

পুলিশের সহায়তায় আমরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই। সেখানে চিকিৎসা শেষে তার স্বজনরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করে। তার অবস্থা গুরুতর।

এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসান বলেন, পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। তবে এ ব্যাপারে কোনো মামলা হয়নি। এছাড়া এখনও কেউ গ্রেপ্তার হয়নি।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪