| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বগুড়া রোটারী ক্লাবের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ০৮, ২০২৫ ইং | ১২:১৬:৩৪:অপরাহ্ন  |  ১৬৪৮৬৭১ বার পঠিত
বগুড়া রোটারী ক্লাবের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

বগুড়া প্রতিনিধি :
বগুড়া শহরের নামাজগড় ডালপট্টিতে অসহায় ও দরিদ্র পুরুষ, মহিলা ও শিশুদের মাঝে দিনব্যাপী বিশেষ ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। স্বর্গীয় লক্ষ্মীপ্রাসাদ স্মরণে মেসার্স লক্ষ্মীএন্ড সন্স এবং রোটারী ক্লাব অব বগুড়ার যৌথ আয়োজনে শুক্রবার রোটা. মো. মোস্তাফিজার রহমানের সঞ্চালনায় এই স্বাস্থ্যসেবা কার্যক্রমের উদ্বোধন করেন বগুড়া পৌরসভার সাবেক মেয়র রোটা. মো. রেজাউল করিম বাদশা। 


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাহালু-নন্দীগ্রাম আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ মো. মোশারফ হোসেন, সাবেক মেয়র পত্নী মনোয়ারা বেগম কল্পনা। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রোটারী ক্লাব অব বগুড়ার প্রেসিডেন্ট রোটা. মো. রেজাউল হক, ক্লাব সেক্রেটরী রোটা. মো. নবিউল ইসলাম নয়ন, পাস্ট প্রেসিডেন্ট রোটা. মো. রেজাউল হাসান রানু, পাস্ট প্রেসিডেন্ট রোটা. মামদুদুর রহমান শিপন, পাস্ট প্রেসিডেন্ট রোটা. আলহাজ¦ মাহবুবর রহমান, রোটা. মো. শাহীন কাদির, সার্জেন্ট-এ্যাট-আর্মস রোটা. সঞ্জীব প্রসাদ জয়সোয়াল, রোটা. নজমুল হক সোহেল, ভাইস প্রেসিডেন্ট রোটা. মো. রফিকুল ইসলাম বুলবুল, ভাইস প্রেসিডেন্ট রোটা. শাহ্ মো. মাহমুদুর রহমান জনি, ভাইস প্রেসিডেন্ট রোটা. সানাউল হক দুলাল, জয়েন্ট সেক্রেটারী রোটা. এ্যাড. শফিকুল ইসলাম শফিক, জয়েন্ট সেক্রেটারী রোটা. শফিকুল ইসলাম বিপুল, ডাইরেক্টর রোটা. কামাল ইনেনু টিংকু, ডাইরেক্টর রোটা. চন্দন কুমার রায়, রোটা. রফিকুল ইসলাম রফিক, রোটা. মো. আব্দুছ ছামাদ তালুকদার, রোটার‌্যাক্ট ক্লাব অব বগুড়ার প্রেসিডেন্ট মো. সোহাগ ইসলাম, পাস্ট প্রেসিডেন্ট মো. সোহান সিদ্দিক, ইন্টার‌্যাক্ট ক্লাব অব বগুড়ার প্রেসিডেন্ট মো. তৌফিক চৌধুরী, মো. ইস্তিয়াক রহমান, অফিস সহকারী মো. হাবিব। 


এই মেডিকেল ক্যাম্পে অত্র এলাকার প্রায় ৫ শতাধিক দরিদ্র পুরুষ, মহিলা ও শিশুদেরকে বিনামূল্যে চিকিৎসা সেবা, প্রয়োজনীয় ঔষধ ও স্বাস্থ্য পরামর্শ প্রদান করা হয়। মূলত যাদের ঔষধ কেনার সামর্থ্য নেই তাদের জন্য এই ক্যাম্প একটি বড় সুযোগ। উক্ত ফ্রি মেডিকেল ক্যাম্পে বিশেষজ্ঞ চিকিৎসকগণ বিভিন্ন ধরনের রোগের জন্য চিকিৎসা সেবা প্রদান করেন। উক্ত ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন মেডিসিন বিশেষজ্ঞ রোটা. অধ্যাপক ডা. মো. জাকির হোসেন, ফ্রি মেডিকেল ক্যাম্পের চেয়ারম্যান ডায়াবেটিক বিশেষজ্ঞ ডা. রোটা. আমিরুল হোসেন চৌধুরী, চক্ষুরোগ বিশেষজ্ঞ রোটা. ডা. মো. ইব্রাহিম খলিলুল্লাহ, চর্মরোগ বিশেষজ্ঞ রোটা. ডা. মো. সুলতান ইবনে সাঈদ, বক্ষব্যাধি বিশেষজ্ঞ ডা. দেবাশীষ কুমার গুপ্ত, শিশুরোগ বিশেষজ্ঞ ডা. মো. হুমায়ন কবির শিপন, নিউরো-মেডিসিন বিশেষজ্ঞ ডা. অসীম কুমার সাহা, দন্তরোগ বিশেষজ্ঞ ডা. পায়েল মোদক, ডা. অন্বেষা সান্যাল তিথি, স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডা. মানতাসা রহমান।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪