| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

গাজীপুরে সাংবাদিক হত্যার প্রতিবাদে নারায়ণগঞ্জে মানববন্ধন

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ০৮, ২০২৫ ইং | ১৩:২৬:১২:অপরাহ্ন  |  ১৬৬১৮৫০ বার পঠিত
গাজীপুরে সাংবাদিক হত্যার প্রতিবাদে নারায়ণগঞ্জে মানববন্ধন

নারায়ণগঞ্জ প্রতিনিধি:
গাজীপুরে সন্ত্রাসী ও ছিনতাইকারী দলের সদস্যরা সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে ইসলামী আন্দোলন নারায়ণগঞ্জ মহানগর শাখা। শুক্রবার (৮ আগস্ট) দুপুরে জুম্মার নামাজের পর শহরের ডিআইটি রেল কলোনী কেন্দ্রীয় জামে মসজিদের সামনে দাড়িয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানবন্ধনে সভাপতির বক্তব্যে মহানগর ইসলামী আন্দোলনের সভাপতি মুফতি মাসুম বিল্লা বলেন, গত ১৬ বছরের আওয়ামী ফ্যাসীস্ট সরকারকে আপামর ছাত্র-জনতার সম্মেলিত প্রচেষ্টায় মাত্র ৩৬ দিনে পালাতে বাধ্য হয়েছে। যদি আমার কোন নব স্বৈরাচার, ফ্যাসিস্ট, সন্ত্রাস ও চাঁদাবাজ উঁকি দিতে চান, তাহলে আপনাদের একসপ্তাহ সময় দেওয়া হবে না।

তিনি বলেন, আমরা ফ্যাসিবাদ থেকে মুক্ত হয়েছি এজন্য আপনারা গায়ের জোরে যেখানে ইচ্ছে মব-জাস্টিস সৃষ্টি করবেন, সেটি আর করতে দেওয়া হবে না। আমরাও করতে পারি কিন্তু আমাদের ভিতর মনুষ্যত্ব আছে পশুত্ব নেই। আমরা ইসলাম দেশ মানবতার কল্যাণের রাজনীতি করে বিধায় কোন সন্ত্রাসী কর্মকাণ্ড করি নাই এবং প্রশ্রয়ও দেইনি।

তিনি আরও বলেন, একের পর এক হত্যা করা হচ্ছে। আমরা প্রশাসনকে বলবো আপনারা কঠোর ভাবে ব্যবস্থা গ্রহণ করেন, তারপরও যদি ব্যার্থ হন তার দায় ভার প্রশাসনকে নিতে হবে। দেখছি প্রসাশন দায় ছাড়া কাজ করছে, আপনাদের কিসের ভয়? যদি আপনাদের ভিতর দুর্বলতা থাকে তাহলে ভয় থাকবে। ইসলামী আন্দোলন সহ আপামর ছাত্র-জনতা আপনাদের পক্ষে আছে।

এসময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর ইসলামী আন্দোলন শাখার সহ সভাপতি মো. সুলতান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা শামসুল আলম, অর্থ সম্পাদক মো. ঈসমাইল হোসেন, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক শফিকুল ইসলাম, মহানগর সহ শাখার কবির হোসেন প্রমুখ।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪