গাজীপুর প্রতিনিধি :
গাজীপুর সিটি প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা, দৈনিক ভোরের দর্পণ ও দৈনিক করতোয়া পত্রিকার সাবেক জেলা প্রতিনিধি শেখ মঞ্জুর হোসেন মিলনের ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা, স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৮ আগস্ট) বাদ আছর গাজীপুর সিটি প্রেসক্লাবের আয়োজনে 'গাজীপুর ডায়াবেটিক সমিতির' হলরুমে এ স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
গাজীপুর সিটি প্রেসক্লাবের সভাপতি রিমিন আক্তারের সভাপতিত্বে ও সহ-সভাপতি মেহেদী হাসান সোহেল এর সঞ্চালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর জেলা বিএনপির আহবায়ক সদস্য মো: শাখাওয়াত হোসেন সেলিম।
এ সময় অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন জেলা বিএনপি'র আহ্বায়ক সদস্য শাখাওয়াত হোসেন সবুজ, বাংলাবাজার পত্রিকার উপ-সম্পাদক রাশেদুল হক, গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক ২৬ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব হান্নান মিয়া হান্নু, দিনকাল পত্রিকার গাজীপুর প্রতিনিধি দেলোয়ার হোসেন, গাজীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ্ শামসুল হক রিপন, বিএনপি নেতা বুলবুল আহম্মেদসহ প্রমুখ নেতৃবৃন্দ।
এ সময় আরো সাংবাদিক বশির আহমেদ কাজল, সমকালের কাপাসিয়া প্রতিনিধি মো: আব্দুল কাইয়ুম, আমাদের গাজীপুর ডটকমের সম্পাদক সাইফুল ইসলাম খান, প্রেসক্লাবের সদস্য এনামুল হক লিটন, বাংলা ট্রিবিউনের রায়হানুল আকন্দ সুমন, ভোরের দর্পণের শ্রীপুর প্রতিনিধি এমদাদুল হক, করতোয়া পত্রিকার জেলা প্রতিনিধি বেলায়েত শেখ, বাংলাদেশ সমাচার পত্রিকার স্টাফ রিপোর্টার হাসান আলী, বাংলাদেশ কন্ঠ পত্রিকার গাজীপুর প্রতিনিধি জাহিদ হাসান ভূঁইয়া, জবাবদিহি পত্রিকার গাজীপুর ব্যুরো এ এইচ সবুজ,
আজকের পত্রিকার কাপাসিয়া প্রতিনিধি আনিসুল ইসলাম, আনিছুর রহমান শামীম, জুবায়ের আহাম্মেদ, রাব্বী সহ সিটি প্রেসক্লাবের সদস্য ও অন্যান্য প্রিন্ট ও ইলিকট্রনিক মিডিয়ার কর্মীরা উপস্থিত ছিলেন।
প্রয়াত সাংবাদিক মিলনের ছোট ভাই কামাল হোসেনসহ পরিবারের দাবী মঞ্জুর হোসেন মিলনকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে। সঠিক তদন্তের মাধ্যমে মামলার কার্যক্রম পরিচালনা করার দাবী জানান। শেষে দোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে মিলনের আত্মার মাগফিরাত কামনা করা হয়।