| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পিআর নির্বাচনের মাধ্যমে ফ্যাসিস্ট চরিত্র তৈরি হয় না:চরমোনাই পীর

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ০৮, ২০২৫ ইং | ১৭:২০:৫৩:অপরাহ্ন  |  ১৬৪৬৫৫৪ বার পঠিত
পিআর নির্বাচনের মাধ্যমে ফ্যাসিস্ট চরিত্র তৈরি হয় না:চরমোনাই পীর
ছবির ক্যাপশন: পিআর নির্বাচনের মাধ্যমে ফ্যাসিস্ট চরিত্র তৈরি হয় না:চরমোনাই পীর

সিরাজগঞ্জ প্রতিনিধি : ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, বিএনপির সালাহউদ্দিন সাহেব বোঝেই না পিআর কাকে বলে? পিআর খায় না মাথায় দেয়। পিআর খায়ওনা মাথায়ও দেয় না। পিআর নির্বাচনের মাধ্যমে প্রতিটা ভোটারের ভোটের অধিকার এবং তাদের মতামত বাস্তবায়ন করে। পিআর নির্বাচনের মাধ্যমে ফ্যাসিস্ট চরিত্র তৈরি হয় না।

শুক্রবার (৮ আগস্ট) বিকেলে সিরাজগঞ্জের এনায়েতপুর থানাধীন খুকনী উচ্চ বিদ্যালয় চত্বরে ইসলামী আন্দোলন বাংলাদেশ এনায়েতপুর থানা শাখার আয়োজনে অনুষ্ঠিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

একটি দলকে উদ্দেশ করে চরমোনাই পীর বলেন, পিআরবিহীন নির্বাচনের মাধ্যমে ওরা এককভাবে ক্ষমতায় যাওয়ার পরেই সংবিধানকে নিজেদের লেখা একটা চটি বই হিসেবে ব্যবহার করে, যখন মন চায় তখনই সংবিধান পরিবর্তন করে ফেলে। কিন্তু পিআর নির্বাচনের মাধ্যমে এই সুযোগটি আর থাকে না। পিআর নির্বাচন হলে প্রতিটি দলের প্রতিনিধি সংসদে জায়গা পায়।রেজাউল করীম বলেন, আমরা ৫৩ বছর নির্বাচন দেখেছি, কিন্তু ৫৩ বছরের যে নির্বাচন হয়েছে এই নির্বাচনে আমরা কী দেখেছি? দিনের ভোট রাতের বাক্সে চলে যায়। কালো টাকার দৌরাত্ম্যের ও পেশিশক্তির কারণে ভালো মানুষগুলো নির্বাচিত হতে পারেনি। আপনারা দেখেছেন এই পদ্ধতিতে নির্বাচনে ৩০-৪০% ভোট ১০০% লোকের নেতৃত্ব দিয়ে এই দেশকে ধ্বংসের দিকে নিয়ে গেছে।

তিনি আরও বলেন, সামনের জাতীয় সংসদ নির্বাচনে ইসলামের পক্ষে বাক্স থাকবে একটা। আমরা ঘোষণা করেছি, যারা দেশপ্রেমিক রয়েছে তাদেরকেসহ আমাদের বাংলাদেশকে নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য আমরা সবাই একাকার হয়ে আমরা আর ভারতের দালাল হতে চাই না,  আর আমরা আমেরিকার দালাল হতে চাই না। এদেশ আমার আপনার৷ 

সমাবেশে প্রধান বক্তা ছিলেন দলটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) হাজী মুফতি শেখ মুহাম্মদ নুরুন নাবী। আরও বক্তব্য দেন কেন্দ্রীয় কৃষি ও শ্রম বিষয়ক উপ-কমিটির সদস্য মুফতি মুহাম্মদ মুহিবুল্লাহ, সিরাজগঞ্জ জেলার সভাপতি মাওলানা আব্দুস সামাদ তালুকদার, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার জুবায়ের ইসলাম প্রমুখ।

রিপোর্টার্স২৪/সোহাগ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪