| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রাজশাহীতে ১২ প্রকল্পের উদ্বোধন উপদেষ্টা আসিফের

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ০৯, ২০২৫ ইং | ০৬:৩০:৪৩:পূর্বাহ্ন  |  ১৬৬৫০০৫ বার পঠিত
রাজশাহীতে ১২ প্রকল্পের উদ্বোধন উপদেষ্টা আসিফের
ছবির ক্যাপশন: রাজশাহীতে ১২ প্রকল্পের উদ্বোধন উপদেষ্টা আসিফের

রিপোর্টার্স২৪ ডেস্ক:

পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া রাজশাহীতে মন্ত্রণালয়ের অধীনে বাস্তবায়নাধীন ১২টি প্রকল্প উদ্বোধন করেছেন। শনিবার (৯ আগস্ট) সকালে রাজশাহীর সার্কিট হাউজে প্রকল্পগুলোর উদ্বোধন করেন তিনি। মোট ৩৫ কোটি টাকা ব্যয়ে এসব প্রকল্প বাস্তবায়ন করা হবে বলে জানানো হয়েছে।

উড়ালসেতুর নিচে ঘুমানো নিয়ে বিরোধে নিহত ১, আটক ২উড়ালসেতুর নিচে ঘুমানো নিয়ে বিরোধে নিহত ১, আটক ২ প্রকল্পগুলোর মধ্যে রয়েছে-তানোর উপজেলার কাশেম বাজার থেকে বায়া রাস্তা প্রশস্তকরণ,রাজশাহী সিটি কর্পোরেশনের অধীনস্থ লক্ষীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চারতলা নবনির্মিত ভবন, গোদাগাড়ী উপজেলার ৭২ মিটার লম্বা পান্তাপাড়া-কদমশহর ভাগাইল সেতু নির্মাণ কাজ, বাগমারা উপজেলার একতলা ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন,পবা উপজেলার হরিপুর হাটের নবনির্মিত দ্বিতীয় মার্কেট ভবনের উদ্বোধন, মোহনপুর উপজেলার ধোরসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন,গোদাগাড়ী উপজেলার সোনাদিঘী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন, বাগমারা উপজেলার বীরকুৎসা হাটের দোতলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন, বাঘা উপজেলার চক ছাতারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন, চারঘাট উপজেলার নিমপাড়া-হাবিবপুর খালের পলি অপসারণ কাজের উদ্বোধন, রাসিকের আওতাধীন হড়গ্রাম নতুনপাড়া প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত দ্বিতীয় তলা ভবনের উদ্বোধন এবং রাজশাহী কেন্দ্রীয় ঈদগাহের উদ্বোধন।

এ সময় উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ এনডিসি, জেলা প্রশাসক আফিয়া আখতার, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান, জেলা পুলিশ সুপার ফারজানা ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

পরে নাটোরের উদ্দেশে রওয়ানা হন আসিফ মাহমুদ। সেখানে উপজেলা মিনি স্টেডিয়ামসহ বিভিন্ন প্রকল্প উদ্বোধন করবেন তিনি। পরে বিকালে রাজশাহী বিভাগীয় স্টেডিয়াম পরিদর্শন শেষে ঢাকায় ফিরবেন। এর আগে একদিনের সফরে সকালে রাজশাহী পৌঁছান এই উপদেষ্টা।



রিপোর্টার্স২৪/ঝুম  

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪