| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

স্ত্রীকে মেরে ফেলেছি, আমাকে নিয়ে যান ৯৯৯- এ স্বামীর ফোন

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ০৯, ২০২৫ ইং | ১৪:৫১:২৭:অপরাহ্ন  |  ১৬৩৪৪২৪ বার পঠিত
স্ত্রীকে মেরে ফেলেছি, আমাকে   নিয়ে যান  ৯৯৯- এ স্বামীর ফোন

কালিয়াকৈর প্রতিনিধি : গাজীপুর মহানগরীর কাশিমপুরে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে বালিশ চাপা দিয়ে হত্যার পর স্বামী নিজেই জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে আত্মসমর্পণের অনুরোধ করেন। ঘটনাটি ঘটেছে শুক্রবার (৮ আগস্ট) রাত ৮টায় কাশিমপুর থানার ২ নম্বর ওয়ার্ডের চক্রবর্তী এলাকায়।


নিহত গৃহবধূ জেমি (১৯) দিনাজপুর জেলার শেতাবগঞ্জ থানার মিচরিগোলা গ্রামের জাহিদুল ইসলামের মেয়ে। গ্রেপ্তার রাকিব হাসান (২২) বগুড়া জেলার লতিফপুর এলাকার মো. জসিম উদ্দিনের ছেলে। দম্পতির তাজিম নামে দুই বছরের এক ছেলে এবং রাইসা আক্তার জেরীন নামে দুই মাসের এক কন্যাসন্তান রয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, পারিবারিক অশান্তির কারণে আগে স্থানীয়ভাবে মীমাংসা হলেও শুক্রবার সন্ধ্যার পর কোনো এক সময় রাকিব তার স্ত্রীকে বালিশ চাপা দিয়ে হত্যা করেন। এরপর তিনি ৯৯৯ নম্বরে ফোন দিয়ে বলেন, “আমি আমার স্ত্রীকে মেরে ফেলেছি, আমি ঘরে আছি, আত্মসমর্পণ করব। আপনারা আমাকে নিয়ে যান।” এরপর তিনি ঘরের ভেতরেই পুলিশের জন্য অপেক্ষা করতে থাকেন।


পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেখতে পায়, স্ত্রীর লাশ মেঝেতে পড়ে আছে এবং দুই বছরের তাজিম ও দুই মাসের রাইসা আক্তার জেরীন মায়ের নিথর দেহের পাশে কাঁদছে। এ সময় স্বামীকেও কান্নারত অবস্থায় পাওয়া যায়। স্বজনরা চিৎকার করে বলছিলেন, “রাকিব রে তুই কী করলি? এখন তোর বাচ্চা দুইটারে কে দেখবে?” যা উপস্থিত সবাইকে আবেগাপ্লুত করে তোলে।


কাশিমপুর থানার ওসি মো. মনিরুজ্জামান জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে হত্যাকাণ্ডটি ঘটেছে। এ বিষয়ে আইনগত  ব্যবস্থা গ্রহন করা হয়েছে।


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪