| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ডাকাতি করতে গিয়ে গণপিটুনির শিকার সেই বিএনপি নেতাকে বহিষ্কার

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ০৯, ২০২৫ ইং | ১৬:০৯:৫৬:অপরাহ্ন  |  ১৬৪৯৬৬৬ বার পঠিত
ডাকাতি করতে গিয়ে গণপিটুনির   শিকার সেই বিএনপি নেতাকে বহিষ্কার

রিপোর্টার্স ডেস্ক : কিশোরগঞ্জের পাকুন্দিয়া পৌর বিএনপির সহসভাপতি মাহফুজুর রহমানকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। শনিবার দুপুরে জেলা বিএনপির দপ্তর সম্পাদক মীর কামরুল হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জানা গেছে, সম্প্রতি সিলেটে ডাকাতির ঘটনায় তিনি গণপিটুনির শিকার হন এবং তার বিরুদ্ধে ডাকাতির মামলা হয়েছে। বিষয়টি বিএনপি নেতাকর্মীদের নজরে আসলে তাকে বহিঙ্কারের সিন্ধান্ত নেন। বহিষ্কৃত মাহফুজুর রহমান পাকুন্দিয়া পৌর সদরের বড়বাড়ির বাসিন্দা। 

এদিকে বিএনপির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে পাকুন্দিয়া পৌর বিএনপির সুপারিশক্রমে ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সিদ্ধান্ত মোতাবেক মাহফুজুর রহমানের এই বহিষ্কারাদেশ কার্যকর করা হয়েছে। জেলা বিএনপির সভাপতি মো. শরীফুল আলম ও সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম এ সিদ্ধান্ত অনুমোদন করেন। একই সঙ্গে বিএনপির সব পর্যায়ের নেতা-কর্মীদের মাহফুজুর রহমানের সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে বিজ্ঞপ্তিতে।

পাকুন্দিয়া পৌর বিএনপির সভাপতি এস এম মিনহাজ উদ্দিন গণমাধ্যমকে বলেন, সম্প্রতি সিলেটে ডাকাতির ঘটনায় মাহফুজুর রহমান গণপিটুনির শিকার হন এবং তারর বিরুদ্ধে একটি ডাকাতির মামলা করা হয়। বিষয়টি কেন্দ্রীয় বিএনপির নজরে আসার পরই তাকে বহিষ্কার করা হয়েছে।

রিপোর্টার্স/ এমআ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪