ফরিদপুর প্রতিনিধি :
ফরিদপুর জেলার বোয়ালমারী থানাকে ঘুষ, দুর্নীতি, টাউট, বাটপার ও দালালমুক্ত ঘোষণা করেছে থানা কর্তৃপক্ষ। রবিবার (১০ আগস্ট) বোয়ালমারী অফিসার ইনচার্জ মো: মাহমুদুল হাসান কোনো ধরনের দালাল ছাড়া নির্ভয়ে পুলিশি সেবা নেয়ার আহবান জানিয়ে এ ঘোষণা দেন।
তিনি বলেন, বোয়ালমারী থানায় আসা সাধারণ মানুষ যেন কোনো ধরণের হয়রানি বা দালাল চক্রের শিকার না হয়, সে বিষয়ে তিনি সতর্ক দৃষ্টি রাখছেন এবং তাদের আইনি সহায়তা প্রদানে সচেষ্ট রয়েছি। এই ঘোষণার মাধ্যমে তিনি বোয়ালমারী থানাকে দালালমুক্ত করে সাধারণ মানুষের জন্য একটি নিরাপদ স্থান হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করেন।
এক প্রশ্নের জবাবে মো : মাহমুদুল হাসান বলেন,বোয়ালমারীতে মাদক ব্যবসায়ী,চাঁদাবাজ, সন্ত্রাসী,ইভটিজিংকারিদের ধরতে বোয়ালমারী থানার পুলিশ অভিযান করছে। বোয়ালমারীতে যতদিন আছি ততদিন অপরাধীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষনা করছি। অপরাধী যত বড় প্রভাবশালী হউক অপরাধ করলে ছাড় নাই। মাননীয় পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে আমি অপরাধীদের বিরুদ্ধে কাজ করতে বদ্ধপরিকর।
নাম প্রকাশ শর্তে একজন সেবা গ্রহীতা বলেন, বিগত দিনের চেয়ে বর্তমানে থানার কার্যক্রম বেশ ভাল। কিন্তু থানার সামনে কেস, জিডি লিখতে কম্পিউটার এর দোকানগুলো অতিরিক্ত টাকা নেয়।যা গরিব মানুষের জন্য বাড়তি চাপ বলে মনে হয়।যদি ওসি মহোদয় এই বিষয় টা দেখতেন তাহলে থানার সেবা আরো উন্নতি হতো।
এলাকাবাসী বলেন,বিগত দিনের তুলনায় বোয়ালমারীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকটাই ভালো। থানা পুলিশের টহল বৃদ্ধি করায় অপরাধীদের আনাগোনা কমেছে। প্রতিদিন যদি নিয়মিত থানা পুলিশের তৎপরতা থাকে তাহলে অপরাধীরা অপরাধ কর্মকান্ড করতে সুযোগ পাবে না বলে জানান সাধারণ জনগণ।