| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সাংবাদিক হত্যাকারীদের ফাঁসির দাবিতে ফরিদপুরে মানববন্ধন

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ১১, ২০২৫ ইং | ০৯:২৯:২২:পূর্বাহ্ন  |  ১৬২৮৬৭৫ বার পঠিত
সাংবাদিক হত্যাকারীদের ফাঁসির দাবিতে ফরিদপুরে মানববন্ধন

ফরিদপুর প্রতিনিধি:  
আসাদুজ্জামান তুহিন- এর হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে, চরভদ্রাসন সাংবাদিক সমাজ এর পক্ষ থেকে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ এর আয়োজন করা হয়।

আজ সোমবার(১১ আগষ্ট)  সকাল ১১ টা চরভদ্রাসন উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ উপস্থিত ছিলেন মেজবাহ উদ্দিন (দৈনিক যুগান্তর), আবুল কালাম (দৈনিক সমকাল), আব্দুর ছবুর কাজল(দৈনিক যায়যায়দিন), মোস্তাফিজুর রহমান শিমুল ( দৈনিক ইত্তেফাক), লিয়াকত আলী লাভলু (দৈনিক সংবাদ সারাবেলা), আহম্মেদ আল ইমরান (দৈনিক আজকের বাংলা ) আসলাম ব্যাপারটি (দৈনিক ),এমন এমন সাইফুল রহমান উজ্জল (চ্যানেল S), সাজ্জাদ হোসেন সাজু (চ্যানেল ২১)। 

এ সময় বক্তারা সাংবাদিকতা পেশাকে ঝুঁকি মুক্ত , নিরাপদ ও স্বাধীনভাবে কাজ করার পরিবেশ তৈরি করতে প্রধান উপদেষ্টার নিকট জোর দাবি জানান। তারা আরো বলেন, সাংবাদিকরা নিজের খেয়ে বনের মোষ তাড়ানোর মতো পেশা নিয়ে কাজ করে। দেশ ও দেশের মানুষের দুঃখ দুর্দশা ও অন্ধকার কে আলোকিত করতে কাজ করে থাকেন। তাই সাংবাদিকতা পেশা অবহেলিত বঞ্চিত মানুষের মুখে হাসি ফোটানো ও অন্ধকার কে আলোতে রূপান্তরিত করতে কাজ করে । সেই সমাজ সেবক সাংবাদিক আজ অবহেলিত ও অন্ধকার আচ্ছন্ন জীবন যাপন করছে। তাই সাংবাদিক দের কাজে সকলের সহযোগিতা বিশেষ করে প্রশাসনের সহযোগিতা বিশেষ প্রয়োজন অবিলম্বে এই নৃশংস হত্যাকারীদের ফাঁসির আদেশ প্রদান এবং সাংবাদিক সমাজকে যথাযোগ্য মর্যাদা ও নিরাপত্তা প্রদানে আইন প্রণয়ন করবেন বলে বক্তারা আশা প্রকাশ করেন।


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪