| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ফরিদপুরে স্ত্রী কে পুড়িয়ে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ১১, ২০২৫ ইং | ১০:১৫:০৭:পূর্বাহ্ন  |  ১৬২৮২৩৮ বার পঠিত
ফরিদপুরে স্ত্রী কে পুড়িয়ে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরে স্ত্রীর গায়ে পেট্রোল ঢেলে পুড়িয়ে হত্যার দায়ে স্বামী রয়েল মন্ডল কে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ৩ বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত। সোমবার(১১ আগষ্ট)  দুপুর ১টায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক শামীমা পারভীন এই রায় দেন। রায়ের সময় আসামী আদালতে উপস্থিত ছিল। পরে পুলিশ পাহারায় কারাগারে পাঠানো হয়।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের রাষ্ট্র পক্ষের কৌশলী এ্যাডভোকেট গোলাম রববানী ভুইয়া রতন রায়ের বিষয়টি নিশ্চিত করেন।

মামলা সূত্রে জানা যায়, জেলার সদর উপজেলার পরানপুর গ্রামের হালিম মন্ডলের ছেলের সাথে কৈজুরী ইউনিয়নের শোলাকুন্ডু গ্রামের আঃ রহিম খাঁর মেয়ে মালিনার বিয়ে হয়। যৌতুকের দাবিতে মেয়েটিকে মারধরের সংবাদ পেয়ে ২০১১ সালের ১৬ ফেব্রুয়ারী বিকেলে মেয়েটির বাবা জামাই বাড়ি থেকে মেয়েটি কে আনতে যায়। রাত ৮টার দিকে মেয়ে ও নাতিদের নিয়ে বের হতে গেলে আসামীরা তার মেয়ে কে জোর করে ধরে বাড়ির পাশের গম ক্ষেতে নিয়ে সারা শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এসময় মেয়ের ডাক চিৎকারে আশেপাশের লোক তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হলে ঐ দিন রাতেই ঢাকায় নেয়ার পথে সে মারা যায়। এই ঘটনায় নিহতের বাবা আঃ রহিম খা কোতোয়ালি থানায় আসামীদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করে। দীর্ঘ ১৪ বছর পর স্বাক্ষ্যপ্রমান শেষে আদালত আজ এই রায় দেন। অপরাধের সাথে জড়িত না থাকায় আদালত অপর তিন জনকে খালাস দেয় আদালত

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪