| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ১২, ২০২৫ ইং | ০৫:১৫:০০:পূর্বাহ্ন  |  ১৬২৭০১৭ বার পঠিত
গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ
ছবির ক্যাপশন: গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ

রিপোর্টার্স২৪ ডেস্ক:

গাজীপুর মহানগরের ভোগড়া এলাকায় বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক কারখানার শ্রমিকরা। পরে পুলিশ ও সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

মঙ্গলবার (১২ আগস্ট) সকালে রোয়া ফ্যাশন লিমিটেড কারখানার শ্রমিকরা এ বিক্ষোভ করেন।

পুলিশ ও এলাকাবাসী জানায়, ভোগড়া এলাকায় অবস্থিত রোয়া ফ্যাশন লিমিটেড কারখানার শ্রমিকরা গত জুলাই মাসের বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ শুরু করেন। এক পর্যায়ে তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেয়। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। এ সময় প্রায় আধাঘণ্টা মহাসড়ক অবরুদ্ধ ছিল। এতে সাধারণ যাত্রীরা ভোগান্তিতে পড়েন।

গাজীপুর শিল্প পুলিশ-২ এর পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম জানান, গত এক মাসের বকেয়া বেতনসহ কয়েকটি দাবিতে শ্রমিকরা বিক্ষোভ করেন। কিছু সময় তারা মহাসড়ক অবরোধ করে রাখেন। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।  

কারখানার আশপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও জানান জহিরুল ইসলাম।


 রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪