| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সালথায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে যুব র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ১২, ২০২৫ ইং | ০৮:১০:১৫:পূর্বাহ্ন  |  ১৬৪৫০৩০ বার পঠিত
সালথায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে যুব র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

ফরিদপুর জেলা প্রতিনিধি :
সালথায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে যুব র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (১২ আগষ্ট)  সকাল ১১ টায় ‌জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস-২০২৫ উপলক্ষে সালথা উপজেলা প্রসাশন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ উদ্যোগে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ জিয়াউল হক এর  সভাপতিত্বে  সালথা উপজেলা পরিষদ চত্বর হতে একটি র‍্যালী শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সূচনা স্থানে এসে শেষ হয়ে উপজেলা পরিষদের সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ‌ সালথা উপজেলা নির্বাহী অফিসার আনিছুর রহমান বালি ‌ অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন ‌, উপজেলা কৃষি কর্মকর্তা সুদর্শন শিকদার, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা জনাব মোঃ খায়ের উদ্দিন আহমেদ প্রমুখ। প্রযুক্তি নির্ভর যুবশক্তি বহুপাক্ষিক অংশিদারিত্বে অগ্রগতি এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে এ বছরের যুবদিবস পালিত হয়। র‍্যালী ও আলোচনা সভায় উপস্থিত সবাই কে জুলাই গণঅভ্যুত্থানে অর্জিত বাংলাদেশের সার্বিক কল্যাণ,  সমৃদ্ধি ও অগ্রগতি অক্ষুণ্ণ রাখার জন্য কাজ করতে সকলকে ঐক্যবদ্ধ থাকার শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব আনিছুর রহমান বালি। পরিশেষে প্রশিক্ষণার্থী যুবাদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪