| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ফরিদপুরে ঝুঁকিপূর্ণ উপস্বাস্থ্য কেন্দ্রে চলছে সেবা কার্যক্রম

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ১২, ২০২৫ ইং | ১২:৩৯:৪৩:অপরাহ্ন  |  ১৬৫২৫৮৫ বার পঠিত
ফরিদপুরে ঝুঁকিপূর্ণ উপস্বাস্থ্য কেন্দ্রে চলছে সেবা কার্যক্রম

ফরিদপুর জেলা প্রতিনিধি : 
ফরিদপুর সদর উপজেলার চরমাধবদিয়া ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্র দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ হয়ে আছে। ভবনের বিভিন্ন অংশে পলেস্তারা খুলে পড়ছে ও জানালা, ভেন্টিলেটরের কাচ ভেঙে গেছে। এ পরিস্থিতিতেও ঝুঁকি নিয়ে চলছে স্বাস্থ্য সেবাদান কার্যক্রম।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, ১৯৯৫ সালে নির্মিত ফরিদপুর সদর উপজেলার চরমাধবদিয়া ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্রের ভবনটির ভেতরের যে কক্ষে ডাক্তার সেবাদান কার্যক্রম চালাতেন তা বন্ধ রয়েছে। বাইরের অভ্যর্থনা কক্ষে টেবিল-চেয়ারে বসে চলছে সেবাদান। ভবনটির ছাদের ভিমে ফাটল, বিভিন্ন অংশে পলেস্তারা খুলে পড়েছে, ছাদ দেবে গিয়ে জানালা ও ভেন্টিলেটরের কাচ ভেঙে গেছে, যাতে ভবনটি ব্যবহারে জীবনের ঝুঁকিতে পড়েছেন চিকিৎসক ও রোগীরা।

উপস্বাস্থ্য কেন্দ্রের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার রুনা খাতুন বলেন, ঘটনাটি প্রায় দুই মাসেরও বেশি আগের। বৃষ্টি ও ঝড়ো বাতাস হচ্ছিল, এমন সময় জানালা ও ভেন্টিলেটরের কাচ ভেঙে পড়তে থাকে। আগত বেশ কয়েকজন রোগী ভয়ে দৌড়ে রুম থেকে বের হয়ে যান। তারা আমাদেরও রুম থেকে তাড়াতাড়ি বের হতে বলেন, আমরা বের হয়ে যাই। তারপর থেকে ভেতরের রুমে আর বসার সাহস করিনি।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এসএম ইফতেখার আজাদ বলেন, চরমাধবদিয়া ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্রের ভবনটি যে ঝুঁকিপূর্ণ, সে বিষয়ে আমরা অবগত। এটি সংস্কারের জন্য আমাদের স্বাস্থ্য প্রকৌশল বিভাগ বরাবর আবেদন জানানো হয়েছে, তারা ভবনটি সংস্কার করবে।

স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ফরিদপুর বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আহসান হাবীব বলেন, আবেদন আসার পর আমরা সেটি অনুমোদনের জন্য মন্ত্রণালয়ে পাঠিয়ে দিয়েছি। অনুমোদন হয়ে এলেই ভবনটির সংস্কার কাজ শুরু হবে।

ফরিদপুর জেলা সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান বলেন, এ মুহূর্তে এখানে নতুন ভবন নির্মাণের সুযোগ নেই, সংস্কারের জন্য পাঠানো আবেদনটি পাস হয়ে আসার পর ভবনটির সংস্কার কাজ করা সম্ভব হবে। বিষয়টি যেন দ্রুত করা যায় সেজন্য স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ফরিদপুর বিভাগের নির্বাহী প্রকৌশলীর সঙ্গে আমি কথা বলব।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪