| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যা মামলা পরিচালনায় আইনজীবী নিয়োগ

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ১২, ২০২৫ ইং | ১৩:৫০:৫৮:অপরাহ্ন  |  ১৬৪৪৩৬৩ বার পঠিত
গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যা মামলা পরিচালনায় আইনজীবী নিয়োগ

গাজীপুর প্রতিনিধি :
গাজীপুরের চান্দনা চৌরাস্তায় নৃশংসভাবে খুন হন দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার স্টাফ রিপোর্টার সাংবাদিক আসাদুজ্জামান তুহিন। চাঞ্চল্যকর এ হত্যা মামলায় আইনজীবী নিয়োগ দিয়েছে দৈনিক প্রতিদিনের কাগজ কর্তৃপক্ষ। 

মঙ্গলবার (১২ আগষ্ট ) দুপুরে গাজীপুর বার অ্যাসোসিয়েশনে গিয়ে প্রতিদিনের কাগজের সম্পাদক খায়রুল আলম রফিক ও তুহিনের পরিবার অ্যাডভোকেট প্রশান্ত চন্দ্র সরকারকে মামলার আইনজীবী হিসেবে আনুষ্ঠানিকভাবে নিয়োগ দেন।

সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডের মামলায় বাদী হিসেবে ছিলেন নিহতের বড় ভাই মো.সেলিম মিয়া। এ সময় গাজীপুর বার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান কামাল বিনা পারিশ্রমিকে মামলায় আইনি সহায়তার আশ্বাস দেন। পাশাপাশি তুহিনের পরিবারকে প্রয়োজনীয় আইন সহায়তা ও যেকোনো মানবিক সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতিও দেন তিনি।

প্রসঙ্গত, গত ৭ আগস্ট সন্ধ্যায় সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে দারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। পুলিশ সিসি টিভির ফুটেজ বিশ্লেষণ করে এ ঘটনায় জড়িত ৯ জনকে ইতোমধ্যেই গ্রেফতার করে। এর মধ্যে শাহজালালসহ কয়েকজন আদালতে ১৬৪ ধারায় দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছে। 

সংশ্লিষ্ট মহল আশা করছে, দ্রুত বিচার প্রক্রিয়ার মাধ্যমে তুহিন হত্যার প্রকৃত দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত হবে।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪