| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ফরিদপুরে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ১২, ২০২৫ ইং | ০৮:০৪:৩৭:পূর্বাহ্ন  |  ২৩১১৪২৪ বার পঠিত
ফরিদপুরে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত

ফরিদপুর প্রতিনিধি :
ফরিদপুরের সদরপুরে দ্রুতগামী মোটর সাইকেলের ধাক্কায় আলিমদ্দিন মোল্লা (৮০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। মঙ্গলবার(১২ আগস্ট) বিকেল চারটার দিকে উপজেলায় আকোটেরচরের মন্ডল ডাঙ্গী রহমান ষ্টোরের সামনে সড়কে এ ঘটনা ঘটে। তিনি ওই এলাকার বাসিন্দা। 

পুলিশ ও স্থানীয় সুত্রে জানাগেছে, রাস্তার পাশে ঘাস কাটার সময় দ্রুতগামী মোটর সাইকেলের ধাক্কায় আলিমদ্দিন মোল্লা মারাত্মক আহত হন। স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দ্রুতগামী মোটর সাইকেলটি গামছা কাজলের বলে জানা গেছে।

এ ব্যাপারে অভিযুক্ত মোটরসাইকেল চালক গামছা কাজল বলেন, উনি একজন বয়স্ক মানুষ। কানে কম শুনতেন। এ ঘটনায় আমিও আহত হয়েছি। বিষয়টি একটা দুর্ঘটনায়। নিজের কাছে খুব খারাপ লাগছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকদেব রায় বলেন, গামছা কাজল নামের এক ব্যক্তির দ্রুতগামী মোটর সাইকেলের ধাক্কায় ওই বৃদ্ধ আহত হন। পরে চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পরে তিনি মারা যান। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধিন।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪