| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আগামী নির্বাচন হবে দেশের পক্ষে এবং ভারতের বিপক্ষে: ফয়জুল করীম

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ১২, ২০২৫ ইং | ১৮:৫৪:৩৯:অপরাহ্ন  |  ১৬২৭২৮২ বার পঠিত
আগামী নির্বাচন হবে দেশের পক্ষে এবং ভারতের বিপক্ষে: ফয়জুল করীম
ছবির ক্যাপশন: আগামী নির্বাচন হবে দেশের পক্ষে এবং ভারতের বিপক্ষে: ফয়জুল করীম

কিশোরগঞ্জ প্রতিনিধি : ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেছেন, বারবার দেশ পরিবর্তন হয়েছে, শাসক পরিবর্তন হয়েছে কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি। আগামী নির্বাচন হবে ইসলামের পক্ষে। আগামী নির্বাচন হবে দেশের পক্ষে এবং ভারতের বিপক্ষে।

মঙ্গলবার (১২ আগস্ট) বিকেলে কিশোরগঞ্জ শহরের আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে রাষ্ট্র মেরামত,  গণহত্যার বিচার ও পিআর পদ্ধতিতে নির্বাচন দাবিতে এক গণসমাবেশে তিনি এসব কথা বলেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখা এ গণসমাবেশের আয়োজন করে।  

মুহাম্মাদ ফয়জুল করীম বলেন, বৈষম্য দূর করার জন্য জুলাই আগস্টের আন্দোলন করেছিলাম। এমন একটি দেশ চেয়েছিলাম, যে দেশে কোনো চাঁদাবাদ থাকবে না, বৈষম্য থাকবে না, দুর্নীতি থাকবে না, সন্ত্রাস থাকবে না, মা-বোনেরা ধর্ষিত হবে না, একজন মানুষও না খেয়ে থাকবে না। প্রতিটি নাগরিকের অন্য, বস্ত্র, শিক্ষা, বাসস্থান নিশ্চিত হবে। প্রতিটি মানুষ নিরাপদে রাস্তায় চলাচল করতে পারবে, মানুষের বাকস্বাধীনতা নিশ্চিত হবে। কিন্তু মানুষের সেই আশা হতাশায় পরিণত হয়েছে।

বিএনপির কঠোর সমালোচনা করে ফয়জুল করীম বলেন, বিএনপির প্রতি আমার করুণা হয়, যাদের জন্য খালেদা জিয়া বিদেশে চিকিৎসার সুযোগ পেয়েছে, তারেক রহমান দেশে আসার স্বপ্ন দেখছে তাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে বিএনপি। বিএনপির রক্তই চাঁদাবাজি। চাঁদাবাজি বন্ধ হলে তাদের দলই বন্ধ হয়ে যাবে। তাদের ঐদ্ধত্বপূর্ণ আচরণ বাংলাদেশের মানুষ মেনে নেবে না।

আগামী সংসদ নির্বাচন অবশ্যই পিআর পদ্ধতিতে হতে হবে উল্লেখ করে তিনি বলেন, দেশের মানুষ ভালো মানুষের শাসন চায়। শুধু আমরা না, ৭১ ভাগ মানুষ পিআর পদ্ধতিতে নির্বাচন চায়। 

দেশের আইনশৃঙ্খলা চরম অবণতি হয়েছে উল্লেখ করে তিনি বলেন, পুলিশ নিজের থানার নিরাপত্তা দিতে পারে না, তারা নির্বাচনে নিরাপত্তা দেবে কিভাবে?

ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা আলমগীর হোসাইন তালুকদারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন দলের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক মুফতি দেলোয়ার হোসেন সাকী, ময়মনসিংহ বিভাগের সাংগঠনিক সম্পাদক জিএম রুহুল আমীন, ফরিদপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক মাওলানা আরিফুল ইসলাম, জজ কোর্টের সহকারি অ্যাটর্নি জেনারেল বিল্লাল হোসেন মজুমদার, জাতীয় উলামা মাশায়েখ পরিষদের সাবেক সাধারণ সম্পাদক মাওলানা আজিজুর রহমান জার্মানি প্রমুখ। 

রিপোর্টার্স২৪/সোহাগ: 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪