| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নারায়ণগঞ্জে পৃথক স্থান থেকে গৃহবধূ ও যুবকের মরদেহ উদ্ধার

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ১৩, ২০২৫ ইং | ০৮:১৪:০১:পূর্বাহ্ন  |  ১৬৪৪৮০৪ বার পঠিত
নারায়ণগঞ্জে পৃথক স্থান থেকে গৃহবধূ ও যুবকের মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পৃথক স্থান থেকে গৃহবধূ ও এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৩ আগস্ট) সকাল ৯টা ও সাড়ে ৯টার দিকে এ মরদেহ উদ্ধার করা হয়। সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনূর আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, শিমরাইল মোড় এলাকার রুবেল মিয়ার স্ত্রী লাকি আক্তার (৩৫)-এর গলাকাটা মরদেহ উদ্ধার করা হয় সাড়ে ৯টার দিকে। স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, লাকি আক্তার দীর্ঘ ৬-৮ মাস ধরে নিরব নামের এক যুবকের সঙ্গে স্বামী-স্ত্রী পরিচয়ে যাতায়াত করতেন। মঙ্গলবার রাতে নিরবের বাসায় এলে সেখানেই তার মরদেহ পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, নিরবই এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন।

এর আগে সকাল ৯টার দিকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১ নম্বর ওয়ার্ডের ডিএনডি লেকে আনুমানিক ২১ বছর বয়সী এক অজ্ঞাত যুবকের মরদেহ পানিতে ভেসে ওঠে। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।
দুটি মরদেহই ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪