| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রাতের আঁধারে জানালা ভেঙে এতিম বাচ্চাদের চাউল চুরি

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ১৩, ২০২৫ ইং | ২৩:৫৫:২২:অপরাহ্ন  |  ২৩১০৪০৯ বার পঠিত
রাতের আঁধারে জানালা ভেঙে এতিম বাচ্চাদের চাউল চুরি
ছবির ক্যাপশন: রাতের আঁধারে জানালা ভেঙে এতিম বাচ্চাদের চাউল চুরি

ভাঙ্গা প্রতিনিধি :

ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার চান্দ্রা ইউনিয়নের মালিগ্রাম বাজারের রওজাতুস সুন্নাহ মাদরাসা ও এতিমখানার জানালা ভেঙে মঙ্গলবার দিবাগত গভীর রাতে এতিম শিশুদের দুই বস্তা খাবার চাউল, দুটো পানির মোটর ও ফ্যানসহ আনুসঙিক মালামাল রাতের আঁধারে সংঘবদ্ধ চোরের দল চুরি করে পালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। খবর পেয়ে ভাঙ্গা থানার এসআই রতন কুমার ঘটনাস্থল পরিদর্শন করেছে।

মাদরাসার মোহতামিম সাহাঙীর মিয়া বলেন, মাদরাসার শিক্ষার্থীদের পরীক্ষা শেষ হওয়ায় তিনদিনের ছুটি দেওয়া হয়। বুধবার সকালে আমিসহ শিক্ষকরা মাদরাসায় এসে দেখি টিনের ঘরের পিছনের একটি জানালা ভাঙাচোরা অবস্থায় পড়ে আছে। তাৎক্ষণিকভাবে স্থানীয় জনগণকে বিষয়টি অবগত করার পর পুলিশেের কাছে অভিযোগ দায়ের করা হয় বলে জানান। উল্লেখ্য আল্লামা মাহমুদুল হাসান ও ফজলুল করিম পীর সাহেব চরমোনাইর পৃষ্ঠ পোষকতায় পরিচালিত হচ্ছে বলে জানা গেছে।



এস

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪