| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

যমুনা সেতু অবরোধ প্রত্যাহার, যান চলাচল শুরু

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ১৪, ২০২৫ ইং | ০৮:২৫:০২:পূর্বাহ্ন  |  ১৬২৩২১৩ বার পঠিত
যমুনা সেতু অবরোধ প্রত্যাহার, যান চলাচল শুরু
ছবির ক্যাপশন: যমুনা সেতু অবরোধ প্রত্যাহার, যান চলাচল শুরু

সিরাজগঞ্জ প্রতিনিধি :

সিরাজগঞ্জের যমুনা সেতু অবরোধ প্রত্যাহার করেছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ফলে যমুনা সেতু হয়ে রাজধানীর সাথে উত্তরাঞ্চলের যান চলাচল শুরু হয়েছে।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) বেলা বারটার দিকে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় স্থায়ী ক্যাম্পাস নির্মান ডিপিপি দ্রুত অনুমোদন ও পূর্নাঙ্গ বাস্তবায়নের দাবিতে যমুনা সেতু পশ্চিম গোলচত্বরে মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ করে শিক্ষার্থীরা। ১ টা ১৫ মিনিটে ১৭ ই আগস্ট একনেক সভায় ডিপিপি অনুমোদনের দাবি জানিয়ে কর্মসূচি শেষ করা হয়।

এসময় অবরোধ করা শিক্ষার্থীরা ক্যাম্পাস নির্মানের দাবি জানিয়ে বিভিন্ন স্লোগান ও বক্তব্য রাখেন। বক্তব্যে শিক্ষার্থীরা বলেন, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস নির্মানের ডিপিপি অনুমোদনের সরাসরি সিদ্ধান্ত না দেওয়া অবধি অবরোধসহ আন্দোলন কর্মসূচি অব্যাহত থাকবে।

স্থায়ী ক্যাম্পাস নির্মানের দাবিতে ২৬ জুলাই থেকে শুরু হওয়া ধারাবাহিক আন্দোলন কর্মসূচির অংশ হিসেবে বুধবার সকাল নয়টা থেকে বিকেল ৩টা পর্যন্ত একই দাবিতে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় রেলপথ অবরোধ করে রাখে শিক্ষার্থীরা। অবরোধের শেষে আজ বৃহস্পতিবার দিনব্যাপি যমুনা সেতু ও রেল সেতু অবরোধ কর্মসূচি ঘোষনা দেন তারা। তবে জনসাধারণের ভোগান্তি বিবেচনায় আজ রেল অবরোধ কর্মসূচি থেকে সড়ে আসে শিক্ষার্থীরা।

২০১৬ সালে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়টির ক্যাম্পাস নির্মানে সর্বশেষ ৫১৯ কোটি টাকার একটি প্রকল্প জমা রয়েছে একনেকে অনুমোদনের অপেক্ষায়। সর্বশেষ একনেক সভায় প্রকল্পটির অনুমোদন না পাওয়ায় আন্দোলনে নামে শিক্ষার্থীরা। এই আন্দোলনে সংহতি জানিয়ে অংশগ্রহন করেছেন ভিসিসহ প্রশাসনের কর্মকর্তা, শিক্ষক ও স্থানীয়রাও।



রিপোর্টার্স২৪ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪