| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বোয়ালমারীতে সংখ্যালঘুর বাড়িতে দুধর্ষ ডাকাতি

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ১৫, ২০২৫ ইং | ১০:০৫:১১:পূর্বাহ্ন  |  ১৬১৭৬২৮ বার পঠিত
বোয়ালমারীতে সংখ্যালঘুর বাড়িতে দুধর্ষ ডাকাতি

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের বোয়ালমারী পৌরসদরে সাজসকালে এক সংখ্যালঘুর বাড়িতে দুধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। এ সময় ডাকাতদের অস্ত্রের আঘাতে এক নারী মারাত্মক আহত হন। ঘটনাটি ঘটেছে বোয়ালমারী পৌরসভার ৫নং ওয়ার্ডের ছোটগ্রামের কলেজ রোডস্থ মৃত চিত্তরঞ্জন সাহার বাড়িতে। জানা যায়, অবসরপ্রাপ্ত পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিত্তরঞ্জন সাহা স্ত্রী মল্লিকা রাণী সাহা ও তার কন্যা মাস্টার্স পরীক্ষা শেষে বাড়িতে অবস্থান করছিলেন। 

শুক্রবার (১৫ আগস্ট) সকাল ৭টায় ঘুম থেকে জেগে মল্লিকা রাণী ঘরের বাইরে এলে আগে থেকেই উৎপেতে থাকা ডাকাত দল তাকে অস্ত্রের মুখে জিম্মি করে ঘরে প্রবেশ করে। ডাকাতদল মায়ের চোখ বেঁধে মারধর শুরু করলে মেয়ে তাপসী সাহা এগিয়ে এসে বাধা দেওয়ার চেষ্টা করলে ডাকাতরা তাকেও আঘাত করে চোখ বেঁধে ফেলে। শোরচিৎকারের চেষ্টা করলে ডাকাতদের ধারালো অস্ত্রের আঘাতে মারাত্মক জখমী হন তাপসী সাহা। তার বাম হাতের রগ কেটে যাওয়ায় বোয়ালমারীতে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ফরিদপুর রেফার্ড করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক। ডাকাতেরা ঘরে থাকা স্বর্ণালঙ্কার, নগদ অর্থসহ মূল্যবান জিনিসপত্র লুটপাট করে স্থান ত্যাগ করে।

মল্লিকা রাণী জানান, সম্প্রতি আমার ছোট মেয়ে তাপসী সাহার বিয়ের কথাবার্তা চলছে। সম্ভাবত ডাকাতদল এ বিষয়টি অবগত। মেয়ের বিয়ের জন্য গচ্ছিত স্বর্ণালঙ্কার ও নগদ টাকা কোথায় রেখেছি তা জানার জন্য ডাকাতেরা আমাদেরকে মারধর করে ও প্রাণনাশের হুমকি দেয়। এ সময় তারা প্রতিটি কক্ষে থাকা আলমারি, বাক্স ও অন্যান্য আসবাবপত্র উলটপালট ও ভাংচুর করে স্বর্ণালঙ্কার ও নগদ অর্থসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়।

এ ব্যাপারে বোয়ালমারী থানায় মৌখিক অভিযোগ করলে স্থানটি পরিদর্শন করেছে বোয়ালমারী থানা পুলিশ।

এ ব্যাপারে বোয়ালমারী থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহমুদুল হাসান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ভুক্তভোগীদের দেয়া তথ্য অনুযায়ী   ধারণা হচ্ছে এটি একটি চুরির ঘটনা। লিখিত অভিযোগ পেলে তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪