| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বোয়ালমারীতে বঙ্গবন্ধুর ধ্বংসকৃত স্মৃতিস্তম্ভের জায়গায় ‘সাঈদী মঞ্চ’

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ১৫, ২০২৫ ইং | ১০:২০:৪৫:পূর্বাহ্ন  |  ১৬৫৫৮৮৪ বার পঠিত
বোয়ালমারীতে বঙ্গবন্ধুর  ধ্বংসকৃত স্মৃতিস্তম্ভের জায়গায় ‘সাঈদী মঞ্চ’
ছবির ক্যাপশন: ছাত্রশিবিরের উদ্যোগে তৈরী সাঈদী মঞ্চ

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের বোয়ালমারী পৌর সদরের চৌরাস্তায় অবস্থিত বঙ্গবন্ধু স্মৃতিস্তম্ভের ধ্বংসকৃত জায়গায় দেলোয়ার হোসেন সাঈদীর স্মরণে ‘সাঈদী মঞ্চ’ স্থাপন করা হয়েছে। ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর ছাত্র জনতার ক্ষোভের শিকার হয়ে বঙ্গবন্ধু স্মৃতিস্তম্ভটি ধ্বংস হয়। প্রতি ছর এই স্থানে জাতীয় শোক দিবসের অনুষ্ঠান অনুষ্ঠিত হলেও চলতি বছর সেখানে আয়োজন ভিন্ন ছিল।

শুক্রবার (১৫ আগস্ট) সকাল থেকে উপজেলা ও পৌর ছাত্রশিবিরের উদ্যোগে দেলোয়ার হোসেন সাঈদীর তাফসীর, বক্তৃতা ও জীবনী মাইকে প্রচার করা হয়। এছাড়া, তার মুখনিঃসৃত উক্তির প্লেকার্ড দিয়ে সাজানো হয় ধ্বংসাবশেষ এলাকাটি।

আয়োজন প্রসঙ্গে বোয়ালমারী উপজেলা ছাত্রশিবিরের সভাপতি আলী আজম বলেন, “২০২৩ সালের ১৪ আগস্ট আওয়ামী লীগের মেডিক্যাল কিলিংয়ের শিকার হন বিশ্বনন্দিত তাফসিরে কোরআন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী। ইসলামের প্রতি তার দাওয়াতের খেদমত মানুষের কাছে তুলে ধরতেই এই আয়োজন।”

পৌর ছাত্রশিবিরের সভাপতি নাফিজ আদনান শাহাবুদ্দিন বলেন, “শহর থেকে গ্রাম পর্যন্ত আল্লামা সাঈদী দেশের মানুষের অন্তরে ছিলেন, আছেন এবং থাকবেন ইনশাআল্লাহ। ছাত্র জনতাকে তার জীবন ও তাফসীর সম্পর্কে জানাতেই এ আয়োজন।”

স্থানীয় কয়েকজন পথচারী জানান, “প্রতি বছর ১৫ আগস্ট শোক দিবস পালন করা হলেও এবার এখানে সাঈদীর ওয়াজ শোনার সুযোগ হয়েছে।”


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪