| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

অস্ত্রসহ গ্রেপ্তার ‘কোপা সামচু’

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ১৫, ২০২৫ ইং | ১২:৩২:৫৯:অপরাহ্ন  |  ১৬৪১৮২২ বার পঠিত
অস্ত্রসহ গ্রেপ্তার ‘কোপা সামচু’
ছবির ক্যাপশন: কোপা সামচু ও উদ্ধার হওয়া অস্ত্র

মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ ওয়ারেন্টভুক্ত আসামি সামসু সরদার (৪৫) ওরফে কোপা সামচুকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়নের বড় মেহেরপুর এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে করা হয়।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাতে জানা গেছে, পুলিশের গ্রেপ্তারি পরোয়াভুক্ত আসামি সামসু সরদার অনেকদিন ধরেই পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে গত রাতে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকেই তাকে গ্রেপ্তার করা হয়। এসময় বাড়ি তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত সামসু সরদার ওই এলাকার মৃত খোরশেদ সরদারের ছেলে। তিনি নিজ এলাকায় কোপা সামচু নামে পরিচিত!

মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল হোসেন জানান, সামসু সরদারের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। তার বাড়ি থেকে উদ্ধার হওয়া অস্ত্রগুলো প্রাথমিকভাবে থানায় রাখা হয়েছে এবং মামলার আলামত হিসেবে আদালতে পাঠানো হবে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪