| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভারত থেকে এলো পেঁয়াজ, কমতে পারে দাম

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ১৫, ২০২৫ ইং | ১৬:০৭:৪৪:অপরাহ্ন  |  ১৬১৮৩৬৪ বার পঠিত
ভারত থেকে এলো পেঁয়াজ, কমতে পারে দাম
ছবির ক্যাপশন: পেঁয়াজ। ছবি- সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: প্রায় ৮ মাস পর চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। চারটি ট্রাকে ১০০ মেট্রিক টন পেঁয়াজ বন্দরে প্রবেশ করেছে বলে জানিয়েছেন পোর্ট লিংক লিমিটেডের ম্যানেজার মাইনুল ইসলাম।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) সন্ধ্যার দিকে ভারত থেকে চারটি ট্রাকে ১০০ মেট্রিক টন পেঁয়াজ বন্দরে প্রবেশ করেছে।

পানামা সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেডের ম্যানেজার মাইনুল ইসলাম বলেন, প্রায় ৮ মাস আগে ভারত সরকার সোনামসজিদ স্থলবন্দর দিয়ে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দিয়েছিল। তবে দীর্ঘ ৮ মাস পরে ভারত থেকে চারটি গাড়িতে ১০০ মেট্রিক টন পেঁয়াজ বাংলাদেশের সোনামসজিদ স্থলবন্দরে এসেছে।

ব্যবসায়ীরা বলেন, প্রায় ৮ মাস আগে ভারত সরকার বাংলাদেশের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি বন্ধ করে দেয়। তবে দেশের বাজারে দাম বাড়ার পর আবার পেঁয়াজ আমদানি শুরু হওয়ায় পেঁয়াজের দাম কিছুটা কমে আসবে।

এর আগে, ঊর্ধ্বমুখী পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণে গত মঙ্গলবার (১২ আগস্ট) পেঁয়াজ আমদানির ঘোষণা দেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

তিনি বলেন, ‘পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে শিগগিরই পেঁয়াজ আমদানি করা হবে। আমদানি উন্মুক্ত করে দেওয়া হবে। যে দেশে সস্তায় পাওয়া যাবে সেখান থেকেই পেঁয়াজ আমদানি করা হবে।’

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪