| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কিশোরগঞ্জে শোক দিবসের খিচুড়ি খেতে গিয়ে দুই শিক্ষক গ্রেফতার

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ১৫, ২০২৫ ইং | ২৩:০৮:৩৫:অপরাহ্ন  |  ১৬৪৪২৪১ বার পঠিত
কিশোরগঞ্জে শোক দিবসের খিচুড়ি খেতে গিয়ে দুই শিক্ষক গ্রেফতার
ছবির ক্যাপশন: কিশোরগঞ্জে শোক দিবসের খিচুড়ি খেতে গিয়ে দুই শিক্ষক গ্রেফতার

কিশোরগঞ্জ প্রতিনিধি : কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় শেখ মুজিবুর রহমানের ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলের খিচুড়ি খেতে গিয়ে পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন দুই শিক্ষক।

শুক্রবার (১৫ আগস্ট) দুপুরে উপজেলার হোসেন্দী পূর্বপাড়া এলাকার একটি কোচিং সেন্টারে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পাকুন্দিয়া থানা পুলিশ।গ্রেফতাররা হলেন—হোসেন্দী পূর্বপাড়া গ্রামের আবদুল হান্নানের ছেলে সারোয়ার জাহান নাঈম (৪০)। তিনি জাঙ্গালিয়া ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক এবং পৌরসদরের চরপাকুন্দিয়া গ্রামের মজিদ মিয়ার ছেলে রাসেল শিকদার (৩২)। তিনি ঝাউগারচর হাজী আফসার উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

থানা পুলিশ জানায়, ওইদিন দুপুরে স্থানীয় আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মী হোসেন্দী পূর্বপাড়ার একটি কোচিং সেন্টারে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেন। পরে মিলাদ শেষে উপস্থিতদের জন্য রান্না করা খিচুড়ি বিতরণ চলছিল। খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অধিকাংশ লোকজন পালিয়ে গেলেও দুই শিক্ষককে গ্রেফতার করা হয়।পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাখাওয়াৎ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেফতার দুইজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

রিপোর্টার্স২৪/সোহাগ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪