| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ফরিদপুরে ৩ দিনেও খোঁজ মিলেনি কলেজ ছাত্র রেদোয়ানের

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ১৬, ২০২৫ ইং | ০৬:৪২:০৮:পূর্বাহ্ন  |  ১৬৪৩১৬০ বার পঠিত
ফরিদপুরে ৩ দিনেও খোঁজ মিলেনি কলেজ ছাত্র রেদোয়ানের
ছবির ক্যাপশন: শেখ রেদোয়ান (২৭)

ফরিদপুর প্রতিনিধি : 

ফরিদপুরের সদরপুর উপজেলার সদর ইউনিয়নের ২২ রশি গ্রামের বাসিন্দা সৌদী আরব প্রবাসী শেখ আবুবক্কর সোহেলের ছেলে শেখ রেদোয়ান (২৭) নিখোঁজ হওয়ার তিন দিন পেরিয়ে গেলেও এখনো তার কোনো সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় পরিবার ও স্বজনেরা চরম উদ্বেগ উৎকন্ঠায় দিন পার করছেন। 

নিখোজ রেদোয়ান গাজীপুরে একটি বেসরকারী কলেজের বিএসসির শিক্ষার্থী বলে জানা গেছে। 

পরিবার সূত্রে জানা যায়, গত ১৩ আগস্ট বুধবার বিকেল ৫ টার সময় রেদোয়ান মটরসাইকেল নিয়ে বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেনি। আত্মীয়-স্বজন ও বন্ধুবান্ধবের বাড়ি-ঘরসহ বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। তার ব্যাবহৃত মোবাইল নাম্বারটিও বন্ধ রয়েছে। 

এ ঘটনায় নিখোঁজ শেখ রেদোয়ানের মা রাবেয়া বেগম সদরপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে, যার নম্বর ৫৪৯।

শেখ রেদোয়ানের নিখোঁজের ঘটনায় স্থানীয় এলাকাবাসীর মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়েছে। পরিবারের পক্ষ থেকে দ্রুত তাকে সুস্থ-স্বাভাবিক অবস্থায় ফিরে পাওয়ার দাবি জানানো হয়েছে।

এবিষয়ে সদরপুর থানার অফিসার ইনচার্জ সুকদেব রায় বলেন, রেদোয়ানের নিখোঁজের ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং তাকে উদ্ধারে সব ধরনের চেষ্টা অব্যাহত রয়েছে।



এস

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪