| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ফরিদপুরে জন্মাষ্টমী উপলক্ষ্যে বর্ণাঢ্য শোভাযাত্রা

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ১৬, ২০২৫ ইং | ১১:০৯:৪৭:পূর্বাহ্ন  |  ১৬১৫৬৯২ বার পঠিত
ফরিদপুরে জন্মাষ্টমী উপলক্ষ্যে বর্ণাঢ্য শোভাযাত্রা
ছবির ক্যাপশন: জন্মাষ্টমী উপলক্ষ্যে ফরিদপুরে সম্মিলিত সনাতনী সমাজের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা

ফরিদপুর প্রতিনিধি: ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষ্যে ফরিদপুরে সম্মিলিত সনাতনী সমাজের উদ্যোগে এক বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (১৬ আগষ্ট) সকাল সাড়ে ৮টায় শহরের শ্রী অঙ্গনে আলোচনা সভার মাধ্যমে এ কর্মসূচির সূচনা হয়। পরে সেখান থেকে শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

আলোচনা সভায় বক্তব্য রাখেন ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রামানন্দ পাল, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মিন্টু বিশ্বাস, ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ মুদাররেস আলী ইসা, জাতীয়তাবাদী মহিলা দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক নায়াব ইউসুফ, ফরিদপুর জেলা বিএনপির সদস্য সচিব এ.কে কিবরিয়া স্বপন, যুগ্ম আহবায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল, মহানগর বিএনপির আহবায়ক এএফএম কাইয়ুম জঙ্গি এবং যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি মাহবুবুল হাসান পিংকু ভূঁইয়া। অনুষ্ঠানটি পরিচালনা করেন বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট ফরিদপুর জেলা শাখার আহ্বায়ক অজয় কর।

বক্তারা ভগবান শ্রীকৃষ্ণের জীবন দর্শন ও মানবিক মূল্যবোধ নিয়ে আলোচনা করেন। তারা বলেন, বাংলাদেশ এমন একটি দেশ যেখানে সব ধর্ম-বর্ণের মানুষ শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারে। মহান মুক্তিযুদ্ধে সকল সম্প্রদায় একসঙ্গে রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছে—এ ঐক্যের চেতনাই আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা।

বক্তারা আরও বলেন, সমাজে সৌহার্দ্য, সম্প্রীতি ও ঐক্য বজায় রাখতে হলে সব ধর্মের মানুষকে একসঙ্গে কাজ করতে হবে। আমরা সবাই বাংলাদেশি, তাই সম্মিলিত প্রচেষ্টায় দেশকে এগিয়ে নিয়ে যাওয়াই আমাদের লক্ষ্য হওয়া উচিত। আলোচনা সভা শেষে শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এবং পুনরায় শ্রী অঙ্গনে এসে শেষ হয়।

রিপোর্টার্স ২৪/ প্রীতিলতা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪