| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

প্রতারণা মামলায় আমেনা ফাউন্ডেশনের চেয়ারম্যান আবুল কালাম আজাদ গ্রেফতার

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ১৬, ২০২৫ ইং | ১২:১৬:২৬:অপরাহ্ন  |  ১৬১২০৪৬ বার পঠিত
প্রতারণা মামলায় আমেনা ফাউন্ডেশনের চেয়ারম্যান আবুল কালাম আজাদ গ্রেফতার
ছবির ক্যাপশন: প্রতারণার মামলায় আমেনা ফাউন্ডেশনের চেয়ারম্যান আবুল কালাম আজাদ গ্রেফতার

বগুড়া প্রতিনিধি: শনিবার (১৬ আগষ্ট) সকাল আনুমানিক ৯ টার দিকে নিশ্চিতপুরে অবস্থিত নির্মাণাধীন আমেনা ডেইরি ফার্মের অফিস থেকে আমেনা ফাউন্ডেশনের চেয়ারম্যান আবুল কালাম আজাদকে গ্রেফতার করা হয়। বগুড়া সদর থানার এসআই নুরুজ্জামানের নেতৃত্বে একটি টিম তাকে গ্রেফতার করে।

জানা যায়, বগুড়া, গাইবান্ধা, গোবিন্দগঞ্জ এবং জয়পুরহাট কোর্টে তার ও  তার স্ত্রী যিনি আমেনা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক, উভয়ের নামে বহু প্রতারণার মামলা রয়েছে। জয়পুরহাট জেলা  জর্জকোর্টে আবুল কালাম আজাদের নামে একটি মাদক চোরাচালানের মামলাও চলমান।

উল্লেখ্য যে, বিগত আওয়ামী লীগ সরকারের দুই জন এমপি ও  কিছু নেতার যোগসাজশে বিভিন্ন মন্ত্রণালয় থেকে প্রজেক্ট ও  অনুদান এনে দেয়ার কথা বলে বগুড়া জেলা ও আশেপাশের জেলাগুলোর বহু স্থানীয় এনজিও, ফার্ম ও ব্যবসা প্রতিষ্ঠানের মালিকদের থেকে বিভিন্ন কৌশলে প্রায় ১০ কোটি টাকা প্রতারণা করে হাতিয়ে নেয় আজাদ। ২৪ এর ৫ আগষ্ট পরবর্তীতে বিএনপির নাম ব্যবহার করে সে আবারও প্রতারণা মূলক অর্থ আত্মসাতের  পেশা চালু রেখেছে। সামান্য ডাকহরকরা ছেলে যে অন্যের বাড়তে লজিং থেকে পড়ালেখা করেছে, সে বিগত ১৫ বছরে বগুড়ায় দুইটি বহুতল বাড়ি, খামার করার জন্য ৩টি জায়গা, গোবিন্দগঞ্জে ৭ বিঘা জমির উপর ফার্ম, রংপুর, ফরিদপুর, রাজশাহী ও গাইবান্ধায় বাড়ি, ঢাকায় দুইটি দামী ফ্ল্যাট করেছে, যা রীতিমতো আলাদিনের চেরাগ ছাড়া সম্ভব নয়। জনমনে জিজ্ঞাসা আমেনা ফাউন্ডেশন, যেখানে কোন স্টাফ নাই, দেশি-বিদেশি উন্নয়নমূলক  প্রজেক্ট নাই, শুধুমাত্র নামে বেনামে সাইনবোর্ড সর্বত্র কয়েকটি অফিসের মাধ্যমে কি ভাবে এত টাকা ও এত সম্পদের মালিক সে এবং তার স্ত্রী হতে পারে, এই প্রশ্ন বহুদিন ধরেই সচেতন মহলে ঘুরপাক খাচ্ছে।

রিপোর্টার্স ২৪/প্রীতিলতা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪