| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কারা অধিদপ্তরের এআইজি কর্মকর্তা আবু তালেবের মৃত্যু

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ১৭, ২০২৫ ইং | ০৭:৩২:০৩:পূর্বাহ্ন  |  ১৬৩৫৮১২ বার পঠিত
কারা অধিদপ্তরের এআইজি কর্মকর্তা আবু তালেবের মৃত্যু
ছবির ক্যাপশন: কারা অধিদপ্তরের এআইজি কর্মকর্তা আবু তালেবের মৃত্যু

স্টাফ রিপোটার: রাজধানীর বকশিবাজার কারা অধিদপ্তরের কোয়ার্টারে আবু তালেব (৫০) নামে এক কর্মকর্তার মৃত্যু হয়েছে। তিনি কারা অধিদপ্তর হেডকোয়ার্টার্সের এআইজি প্রশাসনিক হিসেবে কর্মরত ছিলেন।

রোববার (১৭ আগস্ট) ভোরে অসুস্থ হয়ে পড়লে তাকে উদ্ধার করে প্রথমে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের ছেলে আজিম জানান, ভোরে বাসায় অসুস্থ হয়ে পড়লে তাকে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। পরে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক জানায় বাবা আর বেঁচে নেই।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, তার মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে কর্তৃপক্ষ অবগত আছেন।


রিপোর্টার্স ২৪/ প্রীতিলতা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪