| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আ.লীগের কার্যক্রম নিষিদ্ধে আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ

reporter
  • আপডেট টাইম: মে ১১, ২০২৫ ইং | ০০:০০:০০:পূর্বাহ্ন  |  ২৪০৭১০৫ বার পঠিত
আ.লীগের কার্যক্রম নিষিদ্ধে আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ
ছবির ক্যাপশন: আ.লীগের কার্যক্রম নিষিদ্ধে আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ

রিপোর্টার্স ডেস্ক

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের সব রাজনৈতিক কার্যক্রম সাময়িক নিষিদ্ধের সিদ্ধান্ত আসার পরপরই ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় উল্লাসে ফেটে পরে আন্দোলনরত ছাত্র-জনতা। এসময় মিষ্টি বিতরণের পাশাপাশি স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে পরে আন্দোলরত এলাকা।

নিষিদ্ধের পরপরই স্লোগানে স্লোগানে উত্তাল হয়ে ওঠে পুরো শাহবাগ মোড়। বের হয় আনন্দ মিছিল। যেটি শাহবাগ থেকে ইন্টারকন্টিনেন্টাল হয়ে বাংলামোটর পর্যন্ত পৌঁছায়। এছাড়াও রাজধানীর বিভিন্ন জায়গায় আনন্দ মিছিল বের হয়।

শাহবাগ থেকে বলা হয়, সরকারের এই ঘোষণাকে প্রাথমিক বিজয় হিসেবে দেখছে তারা। দেশে যাতে আর কখনও ফ্যাসিবাদের জন্ম না হয় সেই প্রত্যাশা ছিল তাদের মুখে।

এদিকে শনিবার (১০ মে) রাত সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকায় শিক্ষার্থীরা একত্রিত হয়ে প্রথমে মিষ্টি বিতরণ করেন। পরে সেখানে থেকে একটি বর্ণাঢ্য মিছিল বের হয়। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার বটতলায় এসে শেষ হয়।

এছাড়া রংপুর, মেহেরপুর, পঞ্চগড়, চুয়াডাঙ্গা, খুলনাসহ দেশের অনেক জেলাতেই আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করে আন্দোলনকারীরা।

রিপোর্টার্স২৪/এসবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪