| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিএনপির জনপ্রিয়তায় ভয় পেয়েই নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হচ্ছে : টুকু

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ১৭, ২০২৫ ইং | ১৮:৩০:০৩:অপরাহ্ন  |  ১৬১২৪৫১ বার পঠিত
বিএনপির জনপ্রিয়তায় ভয় পেয়েই নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হচ্ছে : টুকু

টাঙ্গাইল প্রতিনিধি:  নির্বাচন নিয়ে যারা ষড়যন্ত্র করে, তারা বিএনপির জনপ্রিয়তাকে ভয় পায় বলে মন্তব্য করেছেন দলটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেন, বর্তমান সরকার নির্বাচনের যে সময় দিয়েছে, এই সময়ে যারা নির্বাচন চায় না- তারা দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হোক সেটা চায় না।

রোববার (১৭ আগস্ট) টাঙ্গাইলে সদর উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মরহুম আবুল হাশেমের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক স্মরণসভায় টুকু এসব কথা বলেন।

বিএনপির এই কেন্দ্রীয় নেতা বলেন, স্বৈরাচার আওয়ামী লীগ সরকার বিগত ১৬ বছর এ দেশের গণতন্ত্র, জনগণের ভোটার অধিকার হরণ করে দেশে ফ্যাসিবাদ কায়েম করেছিল। সেই ফ্যাসিবাদের হাত থেকে দেশের জনগণকে রক্ষা করার জন্য গণতন্ত্রের মাতা বেগম খালেদা জিয়া ও আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্ব গত ১৬ বছর আন্দোলন-সংগ্রাম করে ফ্যাসিবাদকে বিতাড়িত করা হয়েছে।

তিনি বলেন, ফ্যাসিবাদ আওয়ামী লীগ সরকার বাংলাদেশকে অন্য দেশের হাতে তুলে দিতে চেয়েছিল। কিন্তু এ দেশের ছাত্র-জনতার আন্দোলনের কারণে শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়। দেশ এখন ফ্যাসিবাদমুক্ত। দেশে এখন গণতন্ত্র ও জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠার সময়। যত তাড়াতাড়ি জাতীয় সংসদ নির্বাচন হবে, ততই দেশ ও জনগণের মঙ্গল হবে।নেতাকর্মীদের উদ্দেশে সুলতান সালাউদ্দিন বলেন, আজকে জাতীয় স্বার্থের জায়গায় আমাদের দৃঢ় থাকতে হবে, যাতে কোনোভাবেই ফ্যাসিবাদের পুনর্বাসন না ঘটে।

এ সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা বিএনপির সদস্য সচিব মাহমুদুল হাসান সানু, সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী, জেলা যুবদলের সাবেক আহ্বায়ক আশরাফ পাহেলি, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম শফিকসহ গালা ইউনিয়নের ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ সকল অঙ্গসংগঠনের নেতারা।

রিপোর্টার্স২৪/সোহাগ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪