| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষ্যে চট্টগ্রামে কোরআন খতম, দোয়া মাহফিল

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ১৮, ২০২৫ ইং | ০৪:০০:৩০:পূর্বাহ্ন  |  ২২৯২৯১০ বার পঠিত
বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষ্যে চট্টগ্রামে কোরআন খতম, দোয়া মাহফিল

চট্টগ্রাম প্রতিনিধি : বিএনপির চেয়ারপার্সন, সাবেক সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮০ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে কোরআন খতম, দোয়া মাহফিল ও খাবার বিতরণের আয়োজন করেছে জাতীয়তাবাদী পাট শ্রমিক দল। দলের কেন্দ্রীয় সভাপতি, বিএনপি নেতা সাঈদ আল নোমান এর উদ্যোগে ১৫ অগাস্ট শুক্রবার, নগরীর ১৪ নম্বর লালখান বাজার জামেয়াতুল উলুম আল-ইসলামিয়া মাদ্রাসায় বাদ এশা বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় চট্টগ্রাম ১০ সংসদীয় আসনের বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতিতে খতমে কোরআন, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল শেষে এতিম শিশুদের মাঝে তোবারক বিতরণ করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক এম নাজিম উদ্দিন, চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সাধারণ সম্পাদক নুরুল্লাহ বাহার, নগর বিএনপির সদস্য মোশারফ হোসেন ডিপ্টি,জসিম উদ্দিন জিয়া,শ ম জামাল, নাজিম উদ্দিন,মোশাররফ জামাল, তোফাজ্জল হোসেন, এস এম আজাদ, গোলাম মনসুর, দাদন দড়ি সুরুজ,শহীদুল আলম খসরু, ফারুক সিকদার, সালেহ জহুর, মোঃ রানা, বশির কোম্পানি, শেখ রাসেল,সাইফুল,রমজান আলী,  মোহাম্মদ জিলানী,ফজলুল হক মাসুদ,আব্দুল্লাহ আল ফিরোজ টিপু, মোঃ সিহাব, দেলোয়ার হোসেন ভোলা, মাহফুজুল হক বাবু, জাহিদ হোসেন,মোঃ তারেক সহ বিএনপি, অঙ্গ ও  সহযোগী সংগঠনের  বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪