| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বোয়ালমারীতে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ১৮, ২০২৫ ইং | ১১:৪৫:৫৭:পূর্বাহ্ন  |  ১৬০৮৪১৮ বার পঠিত
বোয়ালমারীতে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন
ছবির ক্যাপশন: বোয়ালমারীতে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

ফরিদপুর প্রতিনিধি: 'অভয়াশ্রম গড়ে তুলি, দেশী মাছে দেশ ভরি' এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের বোয়ালমারীতে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উদ্বোধন উপলক্ষে নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে।

 সোমবার (১৮ আগস্ট ) সকালে এ উপলক্ষে মৎস্য অবমুক্তকরণ, র‍্যালি, আলোচনা সভা ও সফল মৎস্য চাষীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

১৮ আগস্ট থেকে ২৪ আগস্ট পর্যন্ত জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উদযাপিত হবে। এ উপলক্ষে মৎস্য অবমুক্ত করনের মধ্য দিয়ে সপ্তাহের উদ্বোধনী  করেন বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হাসান চৌধুরী। অন্যান্য কর্মসূচীর মধ্যে ছিলো বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ। 

মৎস্য অবমুক্ত করনের পর একটি বর্ণাঢ্য র‍্যালি পৌরসদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।পরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা মৎস্য কর্মকর্তা কৃষিবিদ আবদুল্লাহিল আবরার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল আমীন, উপজেলা কৃষি কর্মকর্তা আলভীর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. শওকত আলী,  সমাজসেবা কর্মকর্তা কারিজুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন, বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব মো. নাজিমুদ্দিন মিয়া মিলু, সদস্য  মো. রোকনুজ্জামান বকুল, বোয়ালমারী বার্তা সম্পাদক এ্যাড কোরবান আলী, যমুনা টিভি প্রতিনিধি  মুহাব্বাত জান চৌধুরী প্রমুখ। অনুষ্ঠানে মৎস্য চাষে বিশেষ সফলতা অর্জন করায় তিন মৎস্য চাষীকে পুরস্কৃত করা হয়। পুরস্কৃত চাষীরা হলেন চতুল ইউনিয়নের বাহিরবাগ গ্রামের সফল মৎস্য চাষী মো. ফিরোজ মোল্যা,বোয়ালমারী ইউনিয়নের চালিনগর গ্রামর সফল মৎস্য চাষী মো. আব্বাস শেখ, রূপাপাত ইউনিয়নের কুমড়াইল গ্রামের মো. আহাদ মোল্যা। তাদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেওয়া হয়।

 এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য দলের সভাপতি বিশ্বজিৎ সরকার, সাধারণ সম্পাদক  বিল্লাল খানসহ উপজেলার বিভিন্ন মৎস্য চাষীরা উপস্থিত ছিলেন।

উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মীর লিয়াকত আলী তার স্বাগত বক্তব্যে  বলেন, আমাদের দেশীয় মাছ সংরক্ষণে এগিয়ে আসতে হবে এ উপজেলার নদী-নালা, খাল-বিল প্রায় ১৭৬ প্রজাতির ও রয়েছে। নানা কারনে পানি দূষণ ও অবৈধ জাল দিয়ে মাছ শিকারের ফলে  দেশীয় মাছ হুমকির সম্মুখীন। এসব মাছ রক্ষা করতে, চায়না দুয়ারী, চাক, ম্যাজিক,ভেশাল, কারেন্ট, মশারী জাল ব্যবহার পরিহার করতে আহ্বান জানান তিনি।


রিপোর্টার্স ২৪/ প্রীতিলতা


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪