| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বগুড়া শজিমেক হাসপাতালের উপপরিচালককে বদলি

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ১৮, ২০২৫ ইং | ১২:৫৪:২২:অপরাহ্ন  |  ১৬২৮৫৬৮ বার পঠিত
বগুড়া শজিমেক হাসপাতালের উপপরিচালককে বদলি

বগুড়া প্রতিনিধি : বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালের (শজিমেক) উপপরিচালক ডা. মো. আব্দুল ওয়াদুদকে বদলি করা হয়েছে। রবিবার রাতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের জারি করা প্রজ্ঞাপনে জানানো হয়, তাকে সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ ও হাসপাতালে উপপরিচালক হিসেবে পদায়ন করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনটিতে সই করেন স্বাস্থ্য সেবা বিভাগের যুগ্মসচিব সনজীদা শরমিন।

হাসপাতালের কর্মকর্তা ও কর্মচারীদের অভিযোগ, তিনি আওয়ামী লীগ সরকারের সময় দলীয় সুবিধা নিয়ে শজিমেক হাসপাতালে সহকারী পরিচালক থেকে উপপরিচালকের পদে আসীন হন। আওয়ামী লীগ সরকারের পতনের পরও তিনি পদে বহাল থেকে টেন্ডার বাণিজ্যসহ নানা ধরনের অনিয়ম ও দুর্নীতি করে আসছিলেন।

জানা যায়, এসব অভিযোগের বিষয়ে গতকাল বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কালাম আজাদের নেতৃত্বে ১৪ জন সাংবাদিক সরেজমিনে গিয়ে অভিযোগের সত্যতা পান। পরে তারা স্বাস্থ্য মন্ত্রণালয়কে বিষয়টি অবহিত করলে রাতেই তার বদলির প্রজ্ঞাপন জারি হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, তিনি আগামী ২০ আগস্টের মধ্যে নতুন কর্মস্থলে যোগ না দিলে বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিকভাবে অব্যাহতি (স্ট্যান্ড রিলিজ) হিসেবে গণ্য হবেন।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪