ভাঙ্গা প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল খানকে জেল হাজতে প্রেরণ করায় সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে ফরিদপুর জেলা ছাত্রদলের নেতাকর্মীরা।
অবরোধকালে ছাত্রদলের নেতাকর্মীরা অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকারের সময়ের মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলায় শহিদুল ইসলাম বাবুলকে কারাগারে প্রেরণ করা হয়েছে। এ সময় ভাঙ্গা উপজেলা ও পৌর ছাত্রদলের নেতাকর্মীর উপজেলা পরিষদ সংলগ্ন চত্বর থেকে মিছিল বের করার পর শহরের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। এসময় নতুন পৌর ভবনের বটতলা মোড় ভাঙ্গা মাওয়া মহাসড়ক অবরোধ করে।
১৫ মিনিটের সড়ক অবরোধ কর্মসূচি পালনকালে রাস্তার দুইপাশে ব্যাপক যানজোটের সৃষ্টি হয়।
খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো মিজানুর রহমান ও স্থানীয় থানার অফিসার ইন চার্জ মোহাম্মদ আশরাফ হোসেন বিক্ষোভকারী ছাত্রদল নেতাদের সঙ্গে এবং সাবেক বিএনপি সভাপতি আলহাজ্ব খন্দকার ইকবাল হোসেন সেলিমের সাথে আলোচনা সাপেক্ষে অবরোধ কর্মসূচি তুলে নেয় ছাত্রদলের নেতা কর্মীরা। এরপরে মহাসড়ক পথে সকল ধরনের যানবাহন চলাচল স্বাভাবিক হয়ে ওঠে।
পৌর বিএনপির আহবায়ক কমিটির সদস্য ফারুক মুন্সী,সাবেক সহ তথ্য ও গবেষনা বিষয়ক সম্পা বাহাউদ্দীন জিতু এবং উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ন আহবায়ক সজল তালুকদারের নেতৃত্বে বিক্ষো মিছিল ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করা হয়।
এসময় আরও উপস্থিত ছিলেন পৌর বিএনপির আহবায়ক কমিটির সদস্য আরিফ মুন্সী, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ন আহবায়ক স্মরন মুন্সী, উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক ইমরান মুন্সী,সেচ্ছাসেবক দল নেতা রুবেল মুন্সী, ছাত্রদল নেতা মুন্না,অন্তর মুন্সী,বরকত আহমেদ, কাব্য মুন্সী ও নাজমুল হাসান প্রমুখ।
রিপোর্টার্স২৪/এসএন