বগুড়া প্রতিনিধি: জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকার আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা এই সরকারকে সবসময় সহযোগীতা করেছি। কিছু দল নির্বাচনে যেতে ভয় পায়, তারা জামানত হারাবে বলে নির্বাচনে না গিয়ে সংস্কার ও পিআর পদ্ধতির কথা বলছে। বিভিন্ন ভাবে নির্বাচনকে বনচালের চেষ্টা করছেন।’
মঙ্গলবার (১৯ আগষ্ট) বিকেলে বগুড়া শহরের আলতাফুনেছার খেলার মাঠে স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
রেজাউল করিম বাদশা আরও বলেন, ‘বিএনপি নেতাকর্মীরা দীর্ঘ ১৭ বছর রাজপথে লড়াই করেছে ফ্যাসিস্ট হাসিনা সরকারকে উৎখাত করতে। রাজপথে রক্ত দিয়েছেন, গুম হয়েছেন, খুন হয়েছেন। লক্ষ লক্ষ নেতাকর্মী কারাগারে নির্যাতনের শিকার হয়েছেন। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা ফ্যাসিস্ট সরকারকে উৎখাত করতে পেরেছি এবং শেখ হাসিনা বংলাদেশ থেকে ভারতে পালিয়ে গেছে।’
বগুড়া জেলা স্বেচ্ছাসেবদলের সভাপতি সরকার মুকুলের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। জেলা স্বেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম শুভ ও সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলামের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলী আজগর তালুকদার হেনা, জেলা বিএনপির সহ-সভাপতি এম আর ইসলাম স্বাধীন, এড. হামিদুল হক চৌধুরী হিরু, সাংগঠনিক সম্পাদক কেএম খায়রুল বাশার, যুগ্ম সম্পাদক মনিরুজ্জামান মনি, শেক তাহাউদ্দিন নাহিন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু হাসান, জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রহমান সন্ধান সরকার, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাজমা আক্তার।
এছাড়া সমাবেশে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক এনামুল হক নতুন, জেলা বিএনপির কোষাধক্ষ শাহাদৎ হোসেন, শহর স্বেচ্ছাসেবকদলের সভাপতি জামিলুর রহমান, সাধারণ সম্পাদক হোসেন আলী, সদর উপজেলা স্বেচ্ছাসেবদলের সভাপতি সরকার সিফাত।
বগুড়ায় বর্ণাঢ্য আয়োজনে স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। সমাবেশের আগে বেলুন ও কবুতর উড়িয়ে এবং কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। শেষে ঘোড়ারগাড়ি নিয়ে বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। আগে সকাল ৯ টায় দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন করা হয়।
রিপোর্টার্স২৪/ধ্রুব