| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

উল্লাপাড়া রেলওয়ে স্টেশনে পড়ে ছিল যুবকের লাশ

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ২০, ২০২৫ ইং | ০৫:৪৬:০৪:পূর্বাহ্ন  |  ১৬২৮৩৫৭ বার পঠিত
উল্লাপাড়া রেলওয়ে স্টেশনে পড়ে ছিল যুবকের লাশ
ছবির ক্যাপশন: উল্লাপাড়া রেলওয়ে স্টেশনে পড়ে ছিল যুবকের লাশ

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি

সিরাজগঞ্জের উল্লাপাড়া রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মের সামনে থেকে অজ্ঞাত পরিচয়ের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। বুধবার সকালে ঈশ্বরদী-ঢাকা রেলপথের কাছে স্টেশনের ওভারব্রিজের পাশেই পড়ে ছিল মরদেহটি।

উল্লাপাড়া রেলওয়ে স্টেশন মাস্টার মাসুম আলী খান জানান, মঙ্গলবার রাত ১২টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী দ্রুতযান এক্সপ্রেস উল্লাপাড়া স্টেশন অতিক্রম করার সময় অজ্ঞাত পরিচয়ের এক যুবক নিহত হন। ধারণা করা হচ্ছে, ওই যুবকটি ট্রেনের দরজায় হ্যান্ডেল ধরে মাথা বের করে যাচ্ছিলেন। উল্লাপাড়া স্টেশনের ওভারব্রিজের লোহার খুঁটির সঙ্গে ধাক্কা লাগলে মাথায় আঘাত পেয়ে ট্রেন থেকে পড়ে যান তিনি। গুরুতর আঘাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

স্টেশন মাস্টার বলেন, যুবকের পরিচয় জানা যায়নি। তবে তার বয়স প্রায় ২২/২৩ বছর হবে।

সিরাজগঞ্জ জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দুলাল উদ্দিন জানান, খবর পেয়ে বুধবার সকালে রেল পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ এম মুনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। ছেলেটির পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে।


এস

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪