| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

এনসিপিকে নাবালক দল আখ্যা দিয়ে কঠোর সমালোচনা

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ২০, ২০২৫ ইং | ০৭:২০:৪৩:পূর্বাহ্ন  |  ১৬০৮৫৩০ বার পঠিত
এনসিপিকে নাবালক দল আখ্যা দিয়ে কঠোর সমালোচনা
ছবির ক্যাপশন: এনসিপিকে নাবালক দল আখ্যা দিয়ে কঠোর সমালোচনা

মাদারীপুর প্রতিনিধি :

বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান খোকন বলেছেন,কিছু নাবালক দল (এনসিপি) নির্বাচন হবে না বলে প্রচারণা চালাচ্ছে।অবুঝ শিশুরা যেমন মুখে যা খুশি বলে,তেমনি তোমরাও অহেতুক কথা বলছে।

মঙ্গলবার সন্ধায় বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি এনসিপিকে উদ্দেশ্য করে আরও বলেন,বিএনপির আন্দোলন-সংগ্রামের যতদিন বয়স, তোমাদের ততদিন বয়সও হয়নি।বাংলাদেশের মাটিতে কথা বললে বুঝে-শুনে বলবে।যদি বাচ্চা হও তাহলে মাফ করে দেওয়া হবে,কিন্তু পাগল হলে মাফ করা হবে না।

খোকন আরও বলেন,বাংলাদেশের মাটিতে এক ফ্যাসিস্ট শক্তি ভর করেছিল।এই ১৭ বছর জাতীয়তাবাদী যে সকল ভাইয়েরা গুম হয়েছে, হত্যার শিকার হয়েছে, জীবন দিয়েছে, সেই সকল পরিবার কিন্তু আগামীদিনে নির্বাচন চায়। তাঁরা গণতান্ত্রিক সরকার দেখতে চায়। স্বাধীনভাবে বাঁচতে চায়।তারা কোন হানাহানি চায় না।শান্তিতে দেশে থাকতে চায়। 

তিনি বলেন, গত জুলাইয়ের আন্দোলনে মানুষ জীবন দিয়েছে জনগণের সেবা করতে নয়,পাঁচ বছরের উপদেষ্টা সরকার দেখতে নয় কিংবা নতুন কোনো দলকে মাথায় তুলে নাচাতে নয়।এদেশের মানুষের রক্তের বিনিময়ে যে নতুন স্বাধীনতা এসেছে,সেই স্বাধীনতার স্বাদ ভোগ করতে হলে সুষ্ঠু নির্বাচন জরুরি।

এ সময় আরো বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী সেচ্ছাসেবদলের সভাপতি শাহাদাৎ হাওলাদার, সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ, যুগ্ন সাধারণ সম্পাদক ইরাদ মুন্সি,আরিফ সরদার, সাংগাঠনিক সম্পাদক মিজান সিকদার সহ অনন্য।



এস

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪