মুন্সিগঞ্জ প্রতিনিধি :
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় প্রাইভেটকার উল্টে তিনজন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল ৬টার দিকে উপজেলার ষোলঘর যাত্রী ছাউনি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা দেওয়ান আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, এক্সপ্রেসওয়েতে মাওয়া থেকে ঢাকামুখী লেনে দ্রুতগতির প্রাইভেটকার উল্টে ঘটনাস্থলে দুজন নিহত হন। আহত দুজনকে হাসপাতালে নিয়ে গেলে একজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। দুর্ঘটনার প্রায় এক ঘণ্টা যান চলাচল ব্যাহত হয়। হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে উদ্ধার অভিযান পরিচালনা করলে কিছুক্ষণ পর যান চলাচল স্বাভাবিক হয়।
তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম পরিচয় জানা যায়নি বলে তিনি জানান।
হাসারা পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল কাদের জিলানী বলেন, প্রাইভেটকারটি মাওয়া হতে ঢাকার দিকে যাচ্ছিল। প্রাইভেট কারের চাকা পাংচার হয়ে যাওয়ার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজনের সঙ্গে ধাক্কা লেগে দুর্ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত প্রাইভেটকারটি সড়ক থেকে সরিয়ে নিয়েছি এখন যান চলাচল স্বাভাবিক রয়েছে।
এস