| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সড়কে শৃঙ্খলা ফেরাতে হাইওয়ে পুলিশের বৈঠক

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ২১, ২০২৫ ইং | ০৫:৩৪:২৫:পূর্বাহ্ন  |  ১৬৩৯২৩৩ বার পঠিত
সড়কে শৃঙ্খলা ফেরাতে হাইওয়ে পুলিশের বৈঠক
ছবির ক্যাপশন: সড়কে শৃঙ্খলা ফেরাতে হাইওয়ে পুলিশের বৈঠক

বগুড়া প্রতিনিধি :

বগুড়ায় মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে ও থ্রি-হুইলার দৌরাত্ম কমাতে সিএনজি চালকদের সঙ্গে বৈঠক করে হাইওয়ে পুলিশ। এ বৈঠকে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর তাগিদ দেওয়া হয়েছে। 

বুধবার নন্দীগ্রাম বাসস্ট্যান্ডে উন্মুক্ত মতবিনিময় সভার আয়োজন করে অটো টেম্পু সিএনজি মালিক সমিতি। সংগঠনের সভাপতি আব্দুল হান্নানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদের সঞ্চালনায় বক্তব্য রাখেন নন্দীগ্রাম থানার ওসি মো. মোজাহারুল ইসলাম, কুন্দারহাট হাইওয়ে থানার ওসি হাফিজুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর বেলায়েত হোসেন আদর। 

উপস্থিত ছিলেন অটো টেম্পু সিএনজি মালিক সমিতির সহ -সভাপতি সোলায়মান হোসেন, সহ-সাধারণ সম্পাদক মোতালেব হোসেন, দপ্তর সম্পাদক আব্দুর রাজ্জাক, সড়ক সম্পাদক ফজলুর রহমান, বেলাল হোসেন, সেলিম রেজা, নাঈম হোসেন, সারোয়ার, মাহবুবুর রহমান প্রমূখ। 


এস

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪